Latest Posts
গ্লোবাল রিপোর্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গ্লোবাল রিপোর্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫

বাংলাদেশে চালু হয়েছে গুগলের ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ

বাংলাদেশে চালু হয়েছে গুগলের বিশেষায়িত ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে পাওয়া যাবে স্ট্রিট ভিউ সেবা। স্ট্রিট ভিউ ব্যবহার করে সহজেই একটি নির্দিষ্ট স্থান খুঁজে পাওয়া সম্ভব।

গুগল স্ট্রিট ভিউতে মূলত একটি নির্দিষ্ট স্থানের পুর্নাঙ্গ ছবি দেখার ব্যবস্থা রয়েছে। আর এই ছবি তোলার জন্য নিয়োজিত আছে গুগলের অসংখ্য বিশেষায়িত গাড়ি। এই গাড়িতে আছে ৯টি প্যানারোমা ক্যামেরা। এসকল ক্যামেরার সাহায্যে বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রী ভিউ ধারণ করা হয়। আর ওই স্থানের সাথে অন্য স্থানের দূরত্ব এবং ছবির মাপ ঠিক রাখতে ক্যামেরার সাথে রয়েছে লেজার এবং জিপিএস ডিভাইস। আর ছবি তোলা শেষে ওই স্থানের বিভিন্ন তথ্য উপাত্তসহ ছবি আপলোড করে দেওয়া হয় স্ট্রিট ভিউতে।
 
বাংলাদেশে স্ট্রিট ভিউ'র উন্নয়নে কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাপিং বাংলাদেশ।

কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং
জাতীয় সংসদ ভবন


  ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে চালু হয় স্ট্রিট ভিউ যা বর্তমানে বিশ্বের ৫০টি দেশে রয়েছে। আর বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ কার।
more »

বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫

সূর্যালোক এবং ফটোক্যাটালিস্টস ব্যবহার করে দূষিত পানি বিশুদ্ধিকরণ

একটি নতুন জাপানি প্রযুক্তির সাহায্যে সূর্যালোক এবং ফটোক্যাটালিস্টস ব্যবহার করে দূষিত পানি বিশুদ্ধিকরণ পরীক্ষা চালু হচ্ছে ভারতে।

'ফটোক্যাটালাইটিক ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজি’ নামক নতুন সিস্টেমের রয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইড(TiO2) আবদ্ধ করার ক্ষমতা এবং ফটোক্যাটালিস্ট অতিবেগুনি রশ্মির অধীন ক্ষীণভাবে প্রতিক্রিয়া করে। টাইটানিয়াম ডাইঅক্সাইডের অসুবিধা হল যে এটি একবার জলে মিশে গেলে সংগ্রহ করা কঠিন হয়।

এই সমস্যা সমাধানে এই প্রযুক্তির নির্মাতা জাপানি কোম্পানি প্যানাসনিক ফটোক্যাটালিস্টের উভয় দিকে সক্রিয় সাইট বজায় রাখার জন্য একটি উপায় খুঁজে পেয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইডকে অন্য একটি কণা জিওলাইটের সাথে মিশ্রনের মধ্য দিয়ে।

যেহেতু দুটি কণা ইলেকট্রস্ট্যাটিক বল দ্বারা একসঙ্গে আবদ্ধ করা হয় তাই এই পদ্ধতিতে কোন দপ্তরী রাসায়নিকতার প্রয়োজন হয়না। যখনই ফটোক্যাটালাইটিক কণা নাড়া হয় তখন টাইটানিয়াম ডাইঅক্সাইড জিওলাইট থেকে মুক্ত এবং জলে বিচ্ছুরিত হয়, যা টাইটানিয়াম ডাইঅক্সাইড সমস্যা সমাধানের জন্য অন্যান্য পদ্ধতির চেয়ে অনেক দ্রুত গতির প্রতিক্রিয়া সৃষ্টি করে।

প্যানাসনিক জানায় স্বল্প খরচে নির্মিত এই প্রযুক্তির উদ্দেশ্য হল ভারত ও এশিয়ার অন্যান্য দরিদ্র দেশগুলোতে পানি দূষণে মৃত্যুর হার হ্রাস করা।
more »

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

তথ্য ব্যবস্থাপনা ও তার প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

সফটওয়ার, তথ্য ব্যবস্থাপনা ও তার প্রয়োগ নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন। স্কিমা (এসকেআইএমএ ২০১৪) নামের এই সম্মেলনে ২৭টি দেশের ১৮৪টি গবেষণাপত্র থেকে ৭৫টি উচ্চমানের গবেষণাপত্র গৃহীত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য এম রিজওয়ান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কিমার কো-চেয়ার চৌধুরী মোফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মেলনের কো-চেয়ার এবং যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের আলমগীর হোসেন এবং আইইইউ বাংলাদেশ বিভাগের চেয়ারম্যান প্রাণ কানাই সাহা।

সফটওয়ার প্রকৌশল, তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান অতিথি।

সম্মেলনে সফটওয়ার প্রকৌশল এবং তথ্য ব্যবস্থাপনাবিষয়ক বিখ্যাত গবেষকেরা তাঁদের ধারণা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। তিন দিনের এই সম্মেলনে বিশেষজ্ঞরা বাংলা কম্পিউটিং, রোবোটিকস, ইমেজ রিকগনিশন, ডাটা মাইনিং, ওয়্যারলেস কমিউনিকেশন প্রভৃতি বিষয়ের ওপর গবেষণাপত্র উপস্থাপন ও তা নিয়ে আলোচনা করেন।

ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক, লেখক, তথ্যপ্রযুক্তিবিদ, ইউআইইউ বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
more »

বিদ্যুৎ চুরি ঠেকাতে স্মার্ট উদ্ভাবন

বিদ্যুৎ চুরি ঠেকাতে একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর তড়িৎকৌশল বিভাগের চার শিক্ষার্থী। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় এটি দ্বিতীয় সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে।

উদ্ভাবক দলের সাথে কথা বলে জানা গিয়েছে, যন্ত্রটিতে থাকছে দুটি অংশ যার একটি থাকবে বিদ্যুৎ মিটারে এবং অপর অংশটি থাকবে মূল লাইনের খুঁটিতে। যেকোনো অবৈধ সংযোগ শনাক্ত করা মাত্রই যন্ত্রটি খুঁটিতে থাকা শনাক্তকারী ডিভাইসের মাধ্যমে সংকেত পাঠাবে নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে সহজেই জানা যাবে কোন খুঁটি থেকে চোরাই সংযোগ নেওয়া হয়েছে।

যন্ত্রটির উদ্ভাবক দলের সদস্য সৈয়দ মুহাম্মদ মাসরুর রহমান জানান," আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ চোরাই সংযোগের মাধ্যমে চুরি হয়ে যায়। এর ফলে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বিদ্যুৎ সমস্যা সমাধানেও বেগ পেতে হচ্ছে এই খাতের সংশ্লিষ্টদের। আমাদের তৈরি যন্ত্রটি এই সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করছি।"

দলের আরেক সদস্য মোঃ জুবায়ের হোসেন জানান," এতে যদি সিম কার্ড ব্যবহার করা যায়, তাহলে মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমেই তাৎক্ষণিকভাবে অবৈধ সংযোগের তথ্য পাওয়া সম্ভব।" দলের অন্য দুই সদস্য মোস্তাক মাহমুদ রনি এবং আবির রায়ও প্রকল্পটি নিয়ে তাঁদের আশাবাদ ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউআইইউ'র স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন এবং প্রকল্পটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. এস এম লুতফুল কবির বলেন," দেশে বিদ্যুৎ চুরি শনাক্ত করতে এটিই প্রথম উদ্ভাবন। এর মাধ্যমে মাত্র হাজারখানেক টাকা ব্যয়ে একটি কার্যকরী ডিভাইস তৈরি করা সম্ভব যার মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ চুরি রোধ করা যাবে। আর এর সুবিধাভোগী হবে এদেশেরই জনগণ।"

তিনি আরও জানান, ইতোমধ্যেই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) পাইলট প্রকল্প আকারে এটি ব্যবহারের প্রাথমিক প্রস্তাব দিয়েছে।
more »

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

মাত্র ৪ ঘণ্টায় পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাবে প্লেন

ব্রিটিশ এরোস্পেস ফার্ম রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড এমন একটি ইঞ্জিন নিয়ে কাজ করছেন যা কিনা একসাথে ৩০০ যাত্রী নিয়ে পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাতে পারবে মাত্র ৪ ঘণ্টায়। শুধু তাই নয়, এই ইঞ্জিন দ্বারা এমন প্লেন তৈরি সম্ভব যা কিনা মহাশূন্যেও যাত্রা করতে পারবে।

এই বিশেষ ইঞ্জিন সিস্টেমকে বলা হয় SABRE। এটি একটি প্রি-কুলার প্রযুক্তির সাহায্যে তৈরি ইঞ্জিন যা ইঞ্জিনের ভেতরে আগত ১০০০ ডিগ্রি সেলসিয়াসের গরম বাতাসকে .০১ সেকেন্ডে ঠাণ্ডা করতে সক্ষম। ফলে প্লেনের ভেতরের অক্সিজেনের পরিমাণ সঠিকভাবে বজায় রাখতে পারে। অর্থাৎ ইঞ্জিনটি বর্তমানের সকল শক্তিশালী ইঞ্জিন হতে অধিক পাওয়ারে চলতে পারবে।

রিঅ্যাকশন ইঞ্জিনস কোম্পানির মতে, সাবরে এমন দুটি প্লেন মডেলে ব্যবহার করা হবে যার একটি হচ্ছে ল্যাপক্যাট এ২ যা ব্রাসেলস থেকে সিডনীতে যাত্রী পরিবহন করতে পারবে মাত্র ২-৪ ঘণ্টার মধ্যে। এছাড়া অল্প খরচে মহাশূন্য যাত্রার জন্য স্কাইলন নামের পাইলটবিহীন স্পেস প্লেনে এই ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও বিশেষভাবে তৈরি এসব প্লেনে থাকবেনা কোন জানালা।

রিঅ্যাকশন ইঞ্জিনস প্রতিষ্ঠানটি সাবরে (SABRE) ইঞ্জিনের একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে ২০১৯ সালে।

more »

ক্যান্সার চিকিৎসায় 3D প্রিন্টিং

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা 3D প্রিন্টিং এর এক নতুন ব্যবহার ডেভলোপড করেছেন। ফলে শরীরে ক্যান্সার অংশের ব্যক্তিগত প্রতিরূপ মডেল বানানোর মাধ্যমে আরো স্পষ্ট করে টিউমার সনাক্ত করা সম্ভব হবে।

নতুন ক্যান্সার চিকিত্সায় রোগীর সিটি স্ক্যানের উপর ভিত্তি করে টিউমার এবং অঙ্গের 3D 'ফ্যনটম' প্রিন্টিং নিয়ে কাজ করে। তরলে ভরা প্লাস্টিকের ছাঁচ বিশেষজ্ঞদের বিস্তারিত রেডিও ফার্মাসিটিউক্যাল প্রবাহ দেখতে সাহায্য করে।

লন্ডনে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের রেডিওআইসোটোপ পদার্থবিদ্যার প্রধান গ্লেন ফ্লাক্স বলেন, সঠিক মডেলিং ভবিষ্যতে ফাইন টিউন ডোজ এবং 3D প্রিন্টিং রুটিন ব্যবহার নিশ্চিত করবে।

উল্লেখ্য, ডেন্টাল ইমপ্লান্ট এবং মুখ এবং দাঁতের রেপ্লিকা তৈরিতে ডেন্টিস্টরা 3D প্রিন্টার ব্যবহার করে থাকে।
more »

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

এবার চালকবিহীন গাড়ির পরীক্ষা

এবার চালকবিহীন গাড়ির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের চারটি স্থানে। পরীক্ষার জন্য নির্বাচিত স্থানগুলো হলো গ্রিনিচ, সাউথ ইস্ট লন্ডন, ব্রিটল এবং কভেন্টি ও মিল্টনের মধ্যবর্তী একটি স্থান। এই পরীক্ষা চালকবিহীন গাড়ির বিকাশে এটি বড় একটি পদক্ষেপ বলে মনে করছেন গবেষকেরা। রাস্তায় যানজট কমাতে চালকবিহীন গাড়ি কতটা ভূমিকা রাখতে পারবে এবং সড়ককে কতটা নিরাপদ করবে—এসব পরীক্ষার মাধ্যমে তা জানা যাবে বলে আশা করা হচ্ছে। গ্রিনিচে চালকবিহীন গাড়িতে এটি চলার সময়ে ওই অঞ্চলের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায় তার ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে। পৃথিবীর নামকরা কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এ পরীক্ষায় অংশ নিচ্ছে। বিবিসি।
more »

প্রথম মানুষের বর্জ্য দ্বারা চালিত “Poo Bus” সার্ভিস

UK-তে প্রথম মানুষের বর্জ্য দ্বারা চালিত “Poo Bus” সার্ভিস গত সপ্তাহে চালু হয়েছে, এটি মানুষের বর্জ্য এবং খাদ্যের উচ্ছিষ্ট থেকে প্রাপ্ত বায়োমিথেন শক্তি দিয়ে চলে। এটা ব্রিস্টল এয়ারপোর্ট থেকে বাথ সিটি সেন্টার পর্যন্ত চলে।

মুত্র বিশেষত বহুমুখী। মেডিভাল ইউরোপে এটা ব্যাপকভাবে কাপড় ধোয়ার জন্য ব্যবহার করা হত, যখন রোমানরা এটা কাঁচা চামড়া পাকা করা এবং উল পরিষ্কার করার জন্য ব্যবহার করতো। এটা কৃষিকাজে সার হিসেবেও চমৎকার। ১৯ শতকের আগে যখন মানুষ জানত না যে মানুষ এর উচ্ছিষ্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন এটা সুয়েজ এর মাধ্যমে ব্রিটিশ শহর থেকে গ্রামে যেত সার হিশেবে।

এই বায়ো-বাসটি ১ ট্যাঙ্ক গ্যাসে ১৮৬ মাইলের উপরে চলতে পারে, যার জন্য প্রয়োজন ৫ জন মানুষের বার্ষিক উচ্ছিষ্ট, the BBC reports। ১ জন মানুষের বার্ষিক খাদ্য এবং উচ্ছিষ্ট দিয়ে বায়ো-বাসটি ৩৭ মাইল চলতে পারবে।

এই বাসটি অন্যান্য ডিসেল চালিত যানবাহন এর চেয়ে ৩০% কম কারবন-ডাই-অক্সাইড নির্গত করে, যেটি যাত্রীদের ব্রিস্টল এয়ারপোর্ট থেকে বাথ এ নিয়ে যাবে।

GENeco এর জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিক বলেছেন,”গ্যাস চালিত যানবাহন UK এর শহরের বাতাস উন্নত করার কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, কিন্ত বায়োগ্যাস এরচেয়েও বেশি সহায়ক এবং এটা আসলে শহরের মানুষদের দ্বারাই শক্তিপ্রাপ্ত এবং যথাসম্ভব যারা চরবে তাদের দ্বারাই।”
more »

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতি

আপনার কম্পিউটারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা দূর করার উদ্যোগ নিয়েছে ইনটেল ও ম্যাকাফি। এ বছর থেকেই প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে একটি বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতি ডাউনলোডের জন্য উন্মুক্ত করবে ইনটেল।
বর্তমানে বায়োমেট্রিক অথেনটিকেশনের প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান, কণ্ঠস্বর শনাক্তকরণের মতো প্রযুক্তি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেলের পিসি ক্লায়েন্ট গ্রুপের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কার্ক স্কগেন বলেন, বায়োমেট্রিক প্রযুক্তির ম্যাকাফি সফটওয়্যারে পিসি সুরক্ষার ব্যবস্থা থাকবে। এ বছরের শেষ নাগাদ এই সফটওয়্যার ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে।
২০১১ সালে অ্যান্টি-ভাইরাস নির্মাতা ম্যাকাফিকে কিনে নিয়েছিল মার্কিন চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল।
ইনটেলের স্কগেন জানান, বায়োমেট্রিক এই সফটওয়্যার ব্যবহারের ফলে উইন্ডোজে লগ ইন করা বা ব্যবহার করার পর প্রয়োজনীয় ওয়েবাসাইটে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না।
ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বায়োমেট্রিক পাসওয়ার্ড ব্যবস্থায় পাসওয়ার্ডেরই আর প্রয়োজন পড়বে না। এই পদ্ধতি শুধু নিরাপদই নয়, বরং এটি পাসওয়ার্ড মনে রাখার যন্ত্রণা কমাবে এবং সময় বাঁচাবে।
more »

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

ফায়ারফক্স ওএস ও মজিলা কমিউনিটি

ফায়ারফক্স ওএসঃ লিনাক্স কার্নেল ও ফায়ারফক্স Gecko রেন্ডারিং ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি মজিলার মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস। ওয়েবকে উন্মুক্ত রাখার উদ্দেশ্যে এবং সম্পূর্ণ ওপেন সোর্স একটা মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্যে Boot to Gecko (B2G) প্রজেক্ট হাতে নিয়েছিল মজিলা। আর তারই অবদান আজকের এই ফায়ারফক্স ওএস। এই ওএস এর প্রধান ও অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরি ওয়েব টেকনোলজির উপর ভিত্তি করে। এবং যা একে আরও শক্তিশালী ও দ্রুতগতির করেছে। লিনাক্স কার্নেলের উপর Firefox ব্রাউজার ইঞ্জিন বসিয়ে তার উপর UI (User Interface) এর লেয়ার বসানো হয়েছে এবং যার (UI) সম্পূর্ণটাই HTML5, CSS3 ও JavaScript দিয়ে তৈরি।

ফায়ারফক্স ওএস হচ্ছে কমিউনিটি নির্ভর সম্পূর্ণ ভিন্ন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম। HTML5 ভিত্তিক অ্যাপলিকেশন, হার্ডওয়্যার অ্যাকসেসের জন্য Open Web API’s, সিকিউরিটির জন্য রোবাস্ট মডেলের সুবিধা এবং অ্যাপস এর জন্য মার্কেটপ্লেস হচ্ছে ফায়ারফক্স ওএস এর অন্যতম বৈশিষ্ট্য।
বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট, মিডিয়া স্টিকে (টিভি) ব্যবহৃত হচ্ছে ফায়ারফক্স ওএস।
মজিলা কমিউনিটিঃ মজিলা শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজার প্রদানকারী কিংবা ফায়ারফক্স ওএস এর স্রষ্টা হিসাবে দাঁড়িয়ে থাকা কোন প্রতিষ্ঠান নয়। মজিলা একটি কমিউনিটি। মজিলার স্টাফ এবং কন্ট্রিবিউটরদের নিয়ে এই কমিউনিটির বিস্তার। মজিলা কমিউনিটিতে বর্তমানে ৪০ হাজারেও বেশি সক্রিয় কন্ট্রিবিউটর রয়েছে। মজিলার বিভিন্ন পণ্যের ব্যবহারকারী, মজিলার মিশন ও ভিশনে বিশ্বাসী, মজিলার স্টাফ এবং কন্ট্রিবিউটর বা স্বেচ্ছাসেবী সকলেই মজিলা কমিউনিটির সদস্য। কমিউনিটির সদস্যরা ওয়েবের উন্নতিতে এবং মজিলার বিভিন্ন প্রজেক্টে অবদান রাখেন। আজকের এই ফায়ারফক্স ওএস, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, থান্ডারবার্ড সহ মজিলার সকল পণ্যই মজিলা কমিউনিটির অবদান।
মজিলা কমিউনিটির কিছু সাব বা লোকাল কমিউনিটি রয়েছে। বিভিন্ন দেশ বা রাজ্যে মজিলার যে কমিউনিটি রয়েছে সেগুলোই মজিলার সাব/লোকাল কমিউনিটি। যেমন মজিলা বাংলাদেশ কমিউনিটি, মজিলা চায়না, মজিলা ইন্ডিয়া, মজিলা অস্ট্রেলিয়া কমিউনিটি। আর এই লোকাল কমিউনিটি গুলোই একত্রিত হয়ে তৈরি হয়েছে (বিশ্ব) মজিলা কমিউনিটি।


ফায়ারফক্স ওএস এর সাথে মজিলা কমিউনিটির সম্পর্কঃ এতক্ষণে নিশ্চয় অবগত হয়েছেন মজিলা কমিউনিটির অবদান সম্পর্কে। মজিলার অন্যান্য প্রজেক্টের মত ফায়ারফক্স ওএস এও অবদান রেখে চলেছে মজিলা কমিউনিটি। ফায়ারফক্স ওএস এর তৈরি থেকে শুরু করে ওএস এর জন্য অ্যাপ তৈরি, বিভিন্ন ভাষাতে অনুবাদ (লোকালাইজেশন), বাগ ফিক্স করা সহ বিভিন্ন কাজে অবদান রেখে চলেছে কমিউনিটির সদস্যরা। লোকাল কমিউনিটি গুলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফায়ারফক্স ওএস এর গুরুত্ব তুলে ধরছে, ফায়ারফক্স ওএস অ্যাপ ট্রেইনিং এর বিভিন্ন ইভেন্টের মাধ্যমে উৎসাহিত করছে ডেভেলপারদের। এর ফলে একদিকে যেমন মার্কেটপ্লেস সমৃদ্ধ হচ্ছে সেই সঙ্গে নতুন ডেভেলপাররা ফায়ারফক্স ওএস এর অ্যাপ তৈরির বিষয়টি আরও ভালভাবে বুঝতে ও শিখতে পারছেন। ফায়ারফক্স ওএস কে সকলের হাতে তুলে দিতে, সকলের বোঝার সুবিধার্থে লোকাল কমিউনিটির সদস্যরা তাদের মাতৃভাষায় অনুবাদ করছে ফায়ারফক্স ওএস। এভাবে মজিলা কমিউনিটি ফায়ারফক্স ওএস এ অবদান রেখে যাচ্ছে।
more »

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

কম্পিউটারের গতি হবে আলোর সমান

গুগলে কিছু সার্চ দিলে সেই কি-ওয়ার্ড বা প্রশ্নটি সারাবিশ্বে ছড়িয়ে থাকা সার্ভারে ঘণ্টায় কয়েক কোটি মাইল বেগে ছুটে বেড়ায়। যা আলোর বেগের অনেকটা কাছাকাছি যেখানে আলোর বেগ ঘণ্টায় ৬৭ কোটি ৬ লাখ ১৬ হাজার ৬২৯ মাইল। কিন্তু যে কম্পিউটার থেকে সার্চ করা হচ্ছে তার গতি কিন্তু এর ধারেকাছেও নেই। একারণেই একটি তথ্য ইন্টারনেটে দ্রুত খুঁজে পাওয়া গেলেও ব্যবহৃত কম্পিউটারের ধীরগতির (?) কারণে সময় লাগে।

কিন্তু খুব শিগগিরই এ গতির সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। ইংল্যান্ডের একদল গবেষক এমন একটি কম্পিউটারের নকশা তৈরি করেছেন যার গতি হবে আলোর গতির সমান।

গবেষণার প্রধান ইউনিভার্সিটি অব সুরির অ্যাডভান্সড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক ড. রিচার্ড কারি বলেন, মূলত তথ্য পরিবহনের গতিই এখানে মূল সমস্যা। তারা এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইলেক্ট্রনিক এবং অপটিক্যাল প্রযুক্তি নিয়ে বিভিন্ন ধাতুর ওপর পরীক্ষা চালাচ্ছেন।

তিনি বলেন, তাদের লক্ষ্য হলো কম্পিউটারে তথ্য আদান প্রদানের কাজটি করবে ইলেক্ট্রনের বদলে আলো। ফলে আলোর গতিতে তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হবে।

সুরি, ক্যামব্রিজ ও সাউদাম্পটন এই তিনটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এ সমস্যার সমাধান করতে পেরেছেন। তারা এখন এমন একটি অনিয়তাকার কাচের ডিভাইস তৈরির চেষ্টা করছেন যা অপটিক্যাল সিস্টেম (আলোক তন্ত্র) ব্যবহার করে কম্পিউটারে তথ্য পরিবহন ও প্রক্রিয়াকরণ দুটিই করতে পারবে। এটি হচ্ছে- ঠিক যেমন আলো বাহক হিসেবে ইন্টারনেটে তথ্য পরিবহন করে। যেমন: অপটিক্যাল ফাইবার।

এই গবেষণাপত্রটি গত সপ্তাহে ন্যাচার কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, বর্তমান কম্পিউটারের মূলবস্তু হচ্ছে মাইক্রো প্রসেসর বা সিপিইউ। এটি একটি ক্ষুদ্র চিপ যেখানে তথ্য আদান-প্রদান ও প্রক্রিয়াকরণের কাজটি হয় অতিক্ষুদ্র ইলেক্ট্রিক্যাল তন্তুর মধ্য দিয়ে।

বিজ্ঞানীরা দেখেছেন, এই তন্তুকে আর ছোট করা সম্ভব হবে না এমন একটা ধাপে আমরা প্রায় পৌঁছে গেছি। ফলে কম্পিউটারের গতি এর চেয়ে আর খুব বেশি বাড়ানো সম্ভব হবে না যদি না নতুন কোনো কৌশল আবিষ্কৃত হয়। তার মানে হচ্ছে, ইলেক্ট্রিক্যাল প্রসেসরের বদলে অন্য কোনো ডিভাইস উদ্ভাবন ছাড়া বিকল্প নেই।

এ কারণেই বিজ্ঞানীরা কম্পিউটারের তথ্য বাহক হিসেবে আলোর ব্যবহার নিয়ে অনেক দিন থেকেই চিন্তাভাবনা করে আসছেন। কম্পিউটার বিজ্ঞানে এখন অপটিক্যাল কম্পিউটিং নামে নতুন একটি শাখারই জন্ম হয়েছে।

আশার কথা হচ্ছে, ইংল্যান্ডের ওই গবেষক দল দাবি করছেন, আগামী ১০ বছরের মধ্যেই তাদের অপটিক্যাল কম্পিউটিং সিস্টেম ব্যবহার উপযোগী হয়ে উঠবে। তবে সাধারণ মানুষের হাতে পৌঁছাতে আরো কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
more »

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

পরিবেশবান্ধব আধুনিক রিকশা মেলোক্যাব

জলবায়ু পরিবর্তন ঠেকাতে দিন দিন জোরদার হচ্ছে পরিবেশবান্ধব যানবাহনের দাবি।

সেই কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার এক প্রতিষ্ঠান তৈরি করল মেলোক্যাব নামের এক অভিনব বাহন, যা আদতে ইলেকট্রিক রিকশার অত্যাধুনিক সংস্করণ।

তিন আসন বিশিষ্ট এ বাহনটি সম্পূর্ণ পরিবেশবান্ধব, কারণ এটি কোনো ধরনের কার্বন নিঃসরণ করে না।

ধোঁয়াহীন এ বাহনটি পুরোপুরি বিদ্যুৎশক্তি নির্ভর। এ শক্তিও সরবরাহ করা যাবে এর বডিতে লাগানো সোলার প্যানেল এবং প্যাডেলের সাহায্যে। এতে চার্জ সংরক্ষণে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন সেল।

আর বডি তৈরি করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে।

আধুনিক সব সুবিধা সম্বলিত এ রিকশাটি কত দূরে অবস্থান করছে তা জেনে নেওয়া যাবে স্মার্টফোন অ্যাপের সাহায্যে। আবার অ্যাপের মাধ্যমে কোনো পথ দিয়ে মেলোক্যাব চলছে তাও জেনে নেওয়া যাবে।

পূর্ণচার্জে মেলোক্যাব প্রায় ৭০ মাইল পথ পাড়ি দিতে পারবে। তবে এটি তৈরি করা হয়েছে ৩ মাইল দীর্ঘ রাস্তায় ব্যবহারের কথা চিন্তা করে।

মেলোক্যাবের নির্মাতা নেইল ডু পেরেজ বলে, পৃথিবীর অধিকাংশ শহরের রাস্তাগুলো তিন মাইলের বেশি দীর্ঘ নয়, যার জন্য আদর্শ বাহন হতে পারে এ মেলোক্যাব।

তবে তিনি জানান, এ ক্যাব বিক্রির জন্য নয়। অন্যান্য দেশের অটোমোবাইল উদ্যোক্তারা চাইলে তাদের সাথে যৌথভাবে এ বাহন রাস্তায় নামাতে পারবেন।
more »

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

আইবিএম চালু করলো ইবোলা ট্র্যাকিং সিস্টেম

ইবোলা সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করতে এবার ইবোলা ট্র্যাকিং সিস্টেম চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রাথমিকভাবে সিয়েরা লিয়নে এই ট্র্যাকিং পদ্ধতি চালুর কাজ করছে প্রতিষ্ঠানটি।

মূলত এটি একটি সুপার কম্পিউটিং ডেটা সিস্টেম যেখানে থাকবে ইবোলা সংক্রান্ত বিভিন্ন ধরণের তথ্য, ইবোলা নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোর উদ্যোগ, আক্রান্ত ব্যক্তিদের তথ্য প্রভৃতি। এর পাশাপাশি মোবাইলে এসকল তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

এই ডেটাবেজে বিশ্বের বিভিন্ন দেশের আক্রান্ত ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে খুব সহজেই পাওয়া যাবে দরকারি তথ্য বিশেষ করে কোন দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ব্যক্তি রয়েছে কিংবা কোথায় কিভাবে এটি প্রতিরোধ করা হচ্ছে প্রভৃতি।



সাম্প্রতিক সময়ে ইবোলা ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা আফ্রিকা অঞ্চলেই বেশি। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজারের মত মানুষ মারা গিয়েছে। আর তাই ইবোলা প্রতিরোধে নানামুখী উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
more »

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম অবস্থানে হুয়াওয়ে


বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম অবস্থানে হুয়াওয়ে সম্প্রতি ইন্ট্রাব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী তথ্য পাওয়া গেছে প্রথমবারের মতো হুয়াওয়ে অ্যাপল, গুগল কোকাকোলার মতো শক্তিশালী ব্র্যান্ডের সাথে গণ্য হলো একইসাথে হুয়াওয়ে প্রথম চীনা কোম্পানি হিসেবে  তালিকায় স্থান পেল
ইন্ট্রাব্র্যান্ড টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারীদের মধ্যে হুয়াওয়েকে প্রথম সারিতে স্থান দেয়ার পাশাপাশি এর এন্টারপ্রাইজ ভোক্তাদের সেবা দানের বিষয়টিও প্রশংসা করেছে। এক বিবৃতিতে ইন্ট্রাব্র্যান্ড জানায়, মোবাইল ফোন থেকে ক্যারিয়ার-গ্রেড নেটওয়ার্ক- আইটি মার্কেটের সব মূল ক্ষেত্রে নেতৃত্বে থাকতে হুয়াওয়ে দৃঢ়প্রতিজ্ঞ
শুধু টেলিকম অপারেটর না হয়ে ব্যবসা এবং ভোক্তাদের কাছে সেবা প্রদানের কারণে হুয়াওয়ে তিন বছর আগে প্রথম মার্কেটিং ক্যাম্পেইন শুরু করে। বর্তমানে হুয়াওয়ে স্যামসাং এবং অ্যাপলের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি।
হুয়াওয়ের এন্টারপ্রাইজ গ্রুপ আইটি ইন্ডাস্ট্রিতে একটি উঠতি প্রতিদ্বন্দ্বী এবং এটি শিা, ব্যাংকিং, রিটেইল এনার্জি ইত্যাদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিডিওকনফারেন্স, কাউড, স্টোরেজ, নেটওয়ার্কিং এবং সিকিউরিটি ইত্যাদি সেবা প্রদান করে থাকে।
ইন্ট্রাব্যান্ডের চিফ এক্সিকিউটিভ জ্যাজ ফ্র্যা¤পটন বলেন, হুয়াওয়ের দ্রুত বৃদ্ধি এবং এর ব্র্যান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর তালিকায় স্থান পেয়েছে
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger