Latest Posts
টেলিকম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেলিকম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

গ্রামের পথে ভাঙা মোবাইলে প্রতিমন্ত্রীর সেলফি

সময়ে ফেসবুকে জনপ্রিয় ব্যক্তি সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংসদে, ঘরে, বাইরে, অনুষ্ঠানে বা দেশে-বিদেশে নানান সময়ে ফেসবুকে সেলফি দিয়ে তিনি আলোচিত সমালোচিত হয়েছেন এবার গ্রামের পথে এক বালকের সাথে মধ্য রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেছেন তিনি
ছবিতে দেখা যাচ্ছে, লুঙ্গী পড়া এক বালককে আগলে ধরে একটি স্বল্পমূল্যের ভাঙা মোবাইল ফোন দিয়ে সেলফি তুলছেন প্রতিমন্ত্রী। মোবাইলটি যে ভাঙা তা বোঝা যাচ্ছে সেটের সাথে থাকা পেঁচান রাবার দেখে। মোবাইল সেটের যন্ত্রাংশ যাতে খুলে পরে না যায় জন্য রাবার দিয়ে হ্যান্ডসেটটি বেঁধে রাখা হয়েছে। আর সেই ভাঙা সেট দিয়েই তিনি গ্রামের পথে ছবি তুলেছেন।
 
কিন্তু পুরো দৃষ্টি ধারণ করা হয়েছে প্রতিমন্ত্রীর নিজের হ্যান্ডসেট দিয়ে। ছবিটি তুলে ওই মোবাইল ফোন থেকেই ফেসবুকে শেয়ার দেওয়া হয়েছে। সাথে প্রতিমন্ত্রী লিখেছেন "বামিহাল গ্রামে selfie" তাই অনেকেই এটা তার লোক দেখানো দৃশ্য বলে ফেসবুকে মন্তব্য করেছেন। যেহেতু তিনি এটিকে সেলফি বলে প্রচার চালিয়েছেন তাই একজন জানতে চেয়েছেন, সেলফি কি দুই দিক থেকেই তোলা যায়?
মো. রিপন নামের আরেকজন লিখেছেন, গরিব পোলাপাইনের ছবি ফেসবুকে দিয়া মজালইয়া কি লাভ? ইঞ্জিনিয়ার কাজী শহিদুল হক লিখেছেন, মজা লন? নকিয়া ১১০০ মডেলের সেট দিয়ে সেলফি তোলেন?
তবে কেউ কেউ তার প্রশংসাও করেছেন। ফরিদ সিদ্দিকি নামের একজন লিখেছেন, আপনাকে দেখে ভারতের ইন্দিরা গান্দি, বাংলার শেখ মুজিব, আমাদের টাংগাইলের রত্ন মাওলানা ভাসানির মতন লাগে। আপনাকে যেন আল্লাহ তাদের বহুরূপি করে পাঠিয়েছেন। নিঃসন্দেহে আপনার মনে কোন রকম অহংকার নেই এবং এটাই আপনার আরো সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য।
 
প্রসঙ্গত, প্রতিমন্ত্রী এই সেলফিটি গত বুধবার নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রাম থেকে তুলেন। তার এই কর্মকান্ড জনমানুষের মাঝে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভয়টা কেটে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা
more »

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম অবস্থানে হুয়াওয়ে


বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম অবস্থানে হুয়াওয়ে সম্প্রতি ইন্ট্রাব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী তথ্য পাওয়া গেছে প্রথমবারের মতো হুয়াওয়ে অ্যাপল, গুগল কোকাকোলার মতো শক্তিশালী ব্র্যান্ডের সাথে গণ্য হলো একইসাথে হুয়াওয়ে প্রথম চীনা কোম্পানি হিসেবে  তালিকায় স্থান পেল
ইন্ট্রাব্র্যান্ড টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারীদের মধ্যে হুয়াওয়েকে প্রথম সারিতে স্থান দেয়ার পাশাপাশি এর এন্টারপ্রাইজ ভোক্তাদের সেবা দানের বিষয়টিও প্রশংসা করেছে। এক বিবৃতিতে ইন্ট্রাব্র্যান্ড জানায়, মোবাইল ফোন থেকে ক্যারিয়ার-গ্রেড নেটওয়ার্ক- আইটি মার্কেটের সব মূল ক্ষেত্রে নেতৃত্বে থাকতে হুয়াওয়ে দৃঢ়প্রতিজ্ঞ
শুধু টেলিকম অপারেটর না হয়ে ব্যবসা এবং ভোক্তাদের কাছে সেবা প্রদানের কারণে হুয়াওয়ে তিন বছর আগে প্রথম মার্কেটিং ক্যাম্পেইন শুরু করে। বর্তমানে হুয়াওয়ে স্যামসাং এবং অ্যাপলের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি।
হুয়াওয়ের এন্টারপ্রাইজ গ্রুপ আইটি ইন্ডাস্ট্রিতে একটি উঠতি প্রতিদ্বন্দ্বী এবং এটি শিা, ব্যাংকিং, রিটেইল এনার্জি ইত্যাদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিডিওকনফারেন্স, কাউড, স্টোরেজ, নেটওয়ার্কিং এবং সিকিউরিটি ইত্যাদি সেবা প্রদান করে থাকে।
ইন্ট্রাব্যান্ডের চিফ এক্সিকিউটিভ জ্যাজ ফ্র্যা¤পটন বলেন, হুয়াওয়ের দ্রুত বৃদ্ধি এবং এর ব্র্যান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর তালিকায় স্থান পেয়েছে
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger