Latest Posts
ফ্রিল্যান্সার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফ্রিল্যান্সার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ওডেস্ক(oDesk)এ বিড করার টিপস

ওডেস্কঃ  হচ্ছে একটি মার্কেটপ্লেস। তবে মনে রাখবে ওডেস্ক অথোরিটি নিজে কাউকে কাজ দেয় না। ওডেস্কে দুই ধরনের মানুষের আনাগোনা। এক ধরনের মানুষ যারা কাজ দেয় আর এক ধরনের মানুষ আছে যারা ওই সমস্ত কাজ গুলো করে দেয়। যোগ্যতা অনুযায়ী ওডেস্কে কাজ পাবেন। কাজ পেতে সাহায্য করবে ওডেস্ক এবং এর বিনিময়ে আপনার আয়ের ১০%ফী ওডেস্ক কেটে রাখবে।   ওডেস্ক এ কাজ পেতে হলে নিয়ম মত বিড করতে হবে, যাতে করে বায়াররা কাজ দিতে আগ্রহী হয়।

ওডেস্ক এ যেভাবে বিড করবেনঃ
১) প্রথমে ওডেস্ক এর হোম পেজ এ যেতে হবে ,তার পর হোম পেজ এর মেনু গুলু থেকে Find Contractors and Jobs এই মেনুটা তে মাউস টা ধরব,তাহলে আমরা দেখতে পাব এর সাব মেনু গুলু ,এখন এই সাব মেনু থেকে Find Jobs এই অপশন টা তে ক্লিক করতে হবে।

২) ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। এই পেজ টা হল ওডেস্ক এর জব সার্চ পেজ । এইখানে পছন্দ মত কাজ খুজে বের করে তার জন্য অ্যাপ্লাই করা যাবে। তবে একটা কথা খুব ই জরুরি তা হল ওডেস্ক এ আপনাদের প্রোফাইল যে ভাবে তৈরি করেছেন, মানে আপনি যে যে কাজ ভাল পারেন যে কাজে আপনি অভিজ্ঞ সেই কাজ গুলো তে এ আবেদন করা।

৩) এবার মনে করি ওয়েব ডিজাইন এর একটা কাজের জন্য বিড করবেন ,তাহলে ওয়েব ডিজাইন এই কাজের ক্যাটাগরি তে ক্লিক করতে হবে তাহলে ওয়েব ডিজাইন এর পেজ টাতে যাবে। এবার ওয়েব ডিজাইন এর যে যে কাজ গুলো আছে ওই খান থেকে দেখে শুনে একটা কাজ সিলেক্ট করে তাতে ক্লিক করতে হবে। এবার ঐ পেজ এ কাজের বিস্তারিত বিবরন দেয়া থাকবে তা ভাল মত পড়তে হবে এবং তার পর apply to this job এই বাটন টাতে ক্লিক করতে হবে। এই বাটন টাতে ক্লিক করার পর আর একটা পেজ এ চলে যাবে। তার পর ঐ পেজ এর যে যে বিষয় গুলু আছে তা পুরা করে আপনি একটা কাজের জন্য বিড করতে পারবেন।
more »

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

পেওনিয়ারের চার্জ কমানোর আহ্বান বেসিসের

অনলাইনে অর্থ লেনদেনে উত্সাহী করতে সব ধরনের সেবা খরচ কমানোর জন্য আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা পেওনিয়ারের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এশিয়ার সঙ্গে পেওনিয়ারের সেবা সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান এই আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, পেওনিয়ারের প্রধান নির্বাহী স্কট এইচ গ্যালিট, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসানুল্লাহ প্রমুখ।

২০১৫ সালের এশিয়ার প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানান বেসিস সভাপতি শামীম আহসান।

শামীম আহসান বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে আনেন। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে অনলাইনে অর্থ লেনদেনে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন, সে জন্য পেওনিয়ারের বিভিন্ন সার্ভিস চার্জ কমানো প্রয়োজন।

অনুষ্ঠানে সব ব্যাংককে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা কেনার সময় ৪০ শতাংশ দেশীয় সফটওয়্যার ও সেবা কেনার আহ্বান জানান বেসিস সভাপতি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি নীতিমালা তৈরি করার জন্যও আহ্বান জানান তিনি।
more »

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

নারী উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার গড়ার উদ্যোগ

তৃণমূল পর্যায়ে নারী ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা গড়ে তুলতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন, এটুআই ও বিডব্লিউআইটি। সম্প্রতি তথ্যপ্রযুক্তিতে নারীর সম্পৃক্ততা আরও বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করার জন্য এসএমই ফাউন্ডেশন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং প্রযুক্তি খাতের নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি একটি চুক্তিও সই করেছে সংগঠনগুলো।

১০ ডিসেম্বর ২০১৪ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিডব্লিউআইটির প্রেসিডেন্ট লুনা সামসুদ্দোহা।

এসএমই ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে নারীদের একটি বড় অংশ আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ভূমিকা অনন্য। তৃণমূল পর্যায়ে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিতে পারলে নারীদের আরও আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব।

এসএমই ফাউন্ডেশন আরও জানিয়েছে, নারীদের ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা তৈরি বিষয়ে প্রশিক্ষণ দিতে এসএমই ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন, পৌর ও সিটি ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে বেসিক কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এসএসসি পাস করা নারী, বিশেষ করে গ্রামীণ জনপদের নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ জন নারীকে গ্রাফিকস ডিজাইন, ডেটা এন্ট্রি, অ্যাকাউন্টিং বা বুকিং কিপিং বিষয়ে এক মাসমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রায় চার হাজার ফ্রিল্যান্সার গড়ে তোলার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger