Latest Posts
ডিসকাউন্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডিসকাউন্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

আগামী কাল শুরু হচ্ছে ডিসকাউন্ট মেলা-২০১৪

রাজধানীর সামরিক জাদুঘরে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ডিসকাউন্ট ফেয়ার ২০১৪’। চার দিনের এই মেলার আয়োজক এক্সপো মেকার। মেলায় বিভিন্ন পণ্য ছাড়ে পাওয়া যাবে।
মেলার আয়োজন সম্পর্কে এক্সপো মেকারের পরিচালন কর্মকর্তা নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ‘বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট বা ছাড় নিয়ে আয়োজন করা হচ্ছে এই মেলা। মেলায় সাশ্রয়ী দামে পণ্য বিক্রির জন্য বিভিন্ন প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো হাজির হবে। তিনি আরও জানান, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ৫ থেকে ৪০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করবে।’
মেলায় ই-কমার্স, আইটি-টেলিকম, অটোমোবাইল, হোম অ্যাপলায়েন্স, হোটেল অ্যান্ড ট্যুরিজম, ফ্যাশন পণ্য বিক্রেতা নানা প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজকেরা জানান, প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় তিনটি প্যাভিলিয়ন ও ৫৪টি স্টল থাকবে। এ ছাড়া গেম খেলার জন্য গেমিং জোনও থাকছে।

আয়োজকেরা জানিয়েছেন, চার দিনের এই মেলায় ডিসকাউন্ট পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের পক্ষ থেকে দুটি আউটসোর্সিং–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় টাইটেল স্পনসর এডু মেকার, কো-স্পনসর টেকশহর ডটকম ও ঢাকা ফুডিস। অটোমোবাইল জোন স্পনসর কারমুডি। সহযোগী হিসেবে আছে এবিসি রেডিও, এখনই ডটকম এবং এনট্রান্স রেস্টুরেন্ট।
মেলায় ঢুকতে হবে ২৫ টাকায় টিকিট কেটে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger