Latest Posts
গুগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গুগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫

বাংলাদেশে চালু হয়েছে গুগলের ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ

বাংলাদেশে চালু হয়েছে গুগলের বিশেষায়িত ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে পাওয়া যাবে স্ট্রিট ভিউ সেবা। স্ট্রিট ভিউ ব্যবহার করে সহজেই একটি নির্দিষ্ট স্থান খুঁজে পাওয়া সম্ভব।

গুগল স্ট্রিট ভিউতে মূলত একটি নির্দিষ্ট স্থানের পুর্নাঙ্গ ছবি দেখার ব্যবস্থা রয়েছে। আর এই ছবি তোলার জন্য নিয়োজিত আছে গুগলের অসংখ্য বিশেষায়িত গাড়ি। এই গাড়িতে আছে ৯টি প্যানারোমা ক্যামেরা। এসকল ক্যামেরার সাহায্যে বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রী ভিউ ধারণ করা হয়। আর ওই স্থানের সাথে অন্য স্থানের দূরত্ব এবং ছবির মাপ ঠিক রাখতে ক্যামেরার সাথে রয়েছে লেজার এবং জিপিএস ডিভাইস। আর ছবি তোলা শেষে ওই স্থানের বিভিন্ন তথ্য উপাত্তসহ ছবি আপলোড করে দেওয়া হয় স্ট্রিট ভিউতে।
 
বাংলাদেশে স্ট্রিট ভিউ'র উন্নয়নে কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাপিং বাংলাদেশ।

কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং
জাতীয় সংসদ ভবন


  ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে চালু হয় স্ট্রিট ভিউ যা বর্তমানে বিশ্বের ৫০টি দেশে রয়েছে। আর বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ কার।
more »

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

স্মার্টফোনের জন্য চমৎকার কিছু মিউজিক প্লেয়ার

মিউজিক শুধু আনন্দেরই একটি উৎস নয়, বরং এর মাধ্যমে আমরা মাঝে মাঝে ইন্সপায়ারও হয়ে থাকি। মিউজিক অনেকেরই কাজের প্রেরণা যোগায়। এছাড়া মন খারাপ থাকলেতো এর চাইতে ভালো বন্ধু আর নেই। তবে ভালো মিউজিক শোনার জন্য কিন্তু চমৎকার একটি স্মার্টফোন থাকলেই হয় না, বরং মিউজিক প্লেয়ারও মিউজিকের এক্সপেরিয়েন্স অনেক রিচ করতে সক্ষম হয়। তাই আজকে আপনাদের সামনে কিছু চমৎকার জনপ্রিয় মিউজিক প্লেয়ারের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবো। হয়তো এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক প্লেয়ারটি খুঁজে নিতে পারবেন।


১। DoubleTwist Music Player

সুবিধা সমূহঃ
@ আপ-টু-ডেট ডিজাইন।
@ কোর অ্যাপটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তবে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য in-app purchase সুবিধা পাবেন।
@ ম্যাজিক রেডিও নামের একটি রেডিও সুবিধা পাবেন যা ব্যবহারের জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে।
@ মিউজিক প্লেয়ারটিতে রয়েছে একটি অপশনাল অ্যালার্ম-ক্লক অ্যাপ যা আপনি ইচ্ছে করলেই ব্যবহার করতে পারবেন।

অসুবিধা সমূহঃ
@ কিছু কিছু ইন-অ্যাপ পারচেস সুবিধা রয়েছে যেগুলো মূলত কোর অ্যাপটিতেই থাকা প্রয়োজন ছিল।
@ ইউজার রিভিউ পড়লে আপনি অ্যাপটিতে থাকা বেশ কিছু বাগ সম্পর্কে জানতে পারবেন।


ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

২। Equalizer + Mp3 Player

সুবিধা সমূহঃ
@  আপনি যদি ইক্যুয়ালাইজার বেশি ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এই মিউজিক প্লেয়ারটি আপনাকে আনন্দ দিতে সক্ষম এবং একবারের জন্যে হলেও এই অ্যাপটি আপনার ট্রাই করা উচিৎ।
@ চমৎকার কালারফুল ভিজ্যুয়ালাইজেশন রয়েছে অ্যাপটিতে যা দেখতে ভালো লাগে। 
@ একটি মিউজিক প্লেয়ার হিসেবে অ্যাপটি চমৎকার কাজ করে। ট্র্যাক প্লে করার জন্য বেশ কিছু অপশন রয়েছে এই প্লেয়ারটিতে।
@ অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে ভিনটেজ ডিজাইন যা অ্যাপটিতে এনেছে একটি ভিন্ন মাত্রা।
@ আপনাকে এটি বিভিন্ন ভাবে পয়েন্ট অর্জন করতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি টাকা না খরচ করেও অ্যাপটির ফুল প্যাকেজ আনলক করতে পারবেন।
@ প্লেয়ারটি ট্যাবলেট ডিভাইসের জন্য পারফেক্ট।

অসুবিধা সমূহঃ
@ একটি ট্র্যাকের আর্টিস্ট এবং বিভিন্ন অপশন এই প্লেয়ারটি যেভাবে প্রদর্শন করে তা আরও কিছুটা অর্গানাইজড হতে পারতো।
@ আপনি যদি ইক্যুয়ালাইজার পছন্দ না করে থাকেন তবে অ্যাপটি আপনার মোটেও ভালো লাগবেনা।
@ ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পরেও কিছু বাগ রয়ে গিয়েছে।

ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।
 
more »

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪

ঢাকার রাস্তায় চলবে গুগল বাস

প্রতিবেশী দেশ ভারতে ২০০৯ সালের নভেম্বরে গুগল বাসের কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ ঠিক পাঁচ বছর পর এ সুযোগ পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বুধবার ঢাকার রাস্তায় চালু হচ্ছে গুগল বাস। তবে এই বাস কোনো যাত্রী পরিবহন করবে না। এখান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এ কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে গুগলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

বাংলাদেশে এ সেবা চালুর আগে গত মাসের ২১ তারিখে গুগলের বিভিন্ন প্রযুক্তির ওপর ছয় দিনব্যাপী গুগল বাস নামক প্রশিক্ষণ কর্মশালা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বারিধারার মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইউআইটিএসের সব বিভাগের ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত এ কর্মশালায় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগল কমিউনিটিস এবং গুগল হ্যাংআউট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া আজ উদ্বোধনের আগেই তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, ইউআইটিএসসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন আঙ্গিকে গুগল বাসের কার্যক্রম নিয়ে সচেতনতা অনুষ্ঠান পরিচালিত হয়েছে।

বাংলাদেশে গুগল বাস কার্যক্রমের কমিউনিটি এনগেজমেন্ট কর্মকর্তা আরিফ নেজামী এ ব্যাপারে জানান, উদ্বোধনের দিন আরও বেশ কিছু চমক থাকছে। এটি অনেক গুগল বাসের বিস্তৃত একটি কার্যক্রম। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় নেয়া এক বছর মেয়াদী একটি প্রকল্পের অধীনে গুগল ঢাকার ৪০০টি কলেজ বিশ্ববিদ্যালয়ে গুগল বাস নিয়ে যাবে। এই বাস থেকে শিক্ষার্থীদের গুগল টুলস ও ইন্টারনেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে। এক বছরের এই প্রশিক্ষণ কার্যক্রমে ৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট টুলসের উপর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে বলেও তিনি জানান।

এদিকে গুগল বাংলাদেশের কান্ট্রি ম্যানাজার থেকে সদ্য বিদায় নেওয়া কাজী মনিরুল কবির সম্প্রতি এই প্রতিবেদকের কাছে সাক্ষাৎকারে কানাডা থেকে জানিয়েছিলেন, গুগল বাংলাদেশ পুরোদমে এগিয়ে চলছে। বিগত ২ বছরে গুগল বাংলাদেশে কাজের এবং ব্যবসার অভাবনীয় প্রসার ঘটেছে। বাংলাদেশ সরকারের সাথে যৌথ উদ্যোগে ইন্টারনেট প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। স্ট্রিট ভিউ প্রজেক্ট ঢাকার বাইরে সকল বিভাগীয় শহর এবং ১০০ টির মত ঐতিহাসিক এবং পর্যটন এলাকায় সম্প্রসারণ করা হয়েছে। গুগল আউটরীচ প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরে সব শহরে উদ্যোগতা এবং ডেভেলপার পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের সাথে যৌথ উদ্যোগে খুব শিগগিরই রাস্তায় নামছে গুগল বাস। যা বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির ৫ লক্ষাধিক ছাত্র ছাত্রীদের গুগল অ্যাপসের উপর প্রশিক্ষণ দেবে।

উল্লেখ্য, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ২০০৯ সাল চালু হয় ‘ইন্টারনেট বাস’ প্রকল্প। ভারতের ১১টি রাজ্য ঘুরে ২০১১ সালের ২ ডিসেম্বর থেকে এই বাস কলকাতার আশপাশের স্থানগুলোতে প্রদর্শনী করে। সে সময় ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, এ বাসগুলোর ভেতর রয়েছে ইন্টারনেট যুক্ত কম্পিউটার এবং মোবাইল টার্মিনাল। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে এ বাসের ভেতর দেয়া হচ্ছে ইন্টারনেট সুবিধা। তবে এ বাসগুলো বেশি কভার করছে স্কুলগুলোকে। যেসব এলাকায় সাধারণত কেউ কোনো সেবা নিয়ে যায় না, সেসব এলাকার মানুষকে বর্তমান পৃথিবীর প্রযুক্তি সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করছে এ বাস প্রকল্প।

প্রসঙ্গত, গুগল বাংলাদেশে কাজী মনিরুল কবিরের হাত ধরে তাদের সম্প্রসারণ শুরু করেছিল ২০১২ সালের ৫ নভেম্বর। গত দুই বছর গুগলের নানান অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন তিনি। তবে অনেকটা নীরবে গত ১ সেপ্টেম্বর গুগল ছেড়ে কানাডার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন কাজী মনিরুল কবির। বাংলাদেশে ইতোমধ্যে গুগলের বেশ কয়েকটি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আনুষ্ঠানিকভাবে গুগল স্ট্রিট ভিউ এর কার্যক্রম শুরু হয় এবং আগামীকাল চালু হচ্ছে গুগল বাস।
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger