Latest Posts
কোম্পানি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কোম্পানি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

বিশ্বব্যাপী মাইক্রোসফটের ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপের ( স্কাইপ ট্রান্সলেটর ) উন্মুক্ত করা হয়েছে

বিশ্বব্যাপী বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ভাষার দূরত্ব ঘুচানোর লক্ষ্য নিয়ে মাইক্রোসফটের ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপের জন্য তৈরি করা ‘স্কাইপ ট্রান্সলেটর’কে এবার উন্মুক্ত করা হয়েছে সকলের জন্য। এর ফলে এখন সরাসরি উইন্ডোজ স্টোর থেকে স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে এবং ইন্সটল করে ব্যবহার করা যাবে কোনো বাড়তি প্রক্রিয়া ছাড়াই। আর না জানা কোনো ভাষার মানুষের কথাও এই সেবার মাধ্যমে রিয়েল-টাইমে অনুবাদ করে নেওয়া যাবে নিজের ভাষায়। এর আগে সীমিত আকারে স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ অ্যাপটি উন্মুক্ত করা হলে তা ব্যবহারের জন্য সাইন-আপ করার প্রয়োজন হতো। এখন আর এর কোনোকিছুরই প্রয়োজন হবে না। উইন্ডোজ ৮.১ কিংবা উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণে সরাসরিই ব্যবহার করা যাবে একাধিক ভাষার মধ্যে যোগাযোগ স্থাপনে সক্ষম এই অ্যাপটি। স্কাইপের অফিশিয়াল ব্লগে এক ব্লগপোস্টে জানানো হয়েছে, অডিওর ক্ষেত্রে চারটি ভাষা এবং টেক্সটের জন্য ৫০টি ভাষা সমর্থন করবে মাইক্রোসফটের এই তাত্ক্ষণিক অনুবাদকটি। ভয়েজ চ্যাটের জন্য অডিও সমর্থিত ভাষা চারটি হলো ইংরেজি, স্প্যানিশ, ইতালিয়ান এবং মান্দারিন। আর ইন্সট্যান্ট মেসেজিংয়ের জন্য টেক্সট ফরম্যাটে সমর্থিত ভাষার তালিকায় বিশ্বব্যাপী বহুলব্যবহূত প্রায় ভাষাই রয়েছে। এই তালিকায় অবশ্য আরবি, উর্দু, হিন্দি থাকলেও নেই বাংলা ভাষা। ভয়েজ চ্যাটের সময় কেউ স্কাইপ ট্রান্সলেটর সমর্থিত চারটি ভাষার একটিতে কথা বললে সেই অডিওকে রিয়েল-টাইমে অন্য একটি ভাষায় শোনা যাবে। আর ইন্সট্যান্ট মেসেজিংয়ের ক্ষেত্রেও একইভাবে কেউ এক ভাষায় টেক্সট লিখলে তা তালিকায় থাকা অন্য একটি ভাষায় সরাসরি অনুবাদ হয়ে যাবে। স্কাইপের ৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে ভাষাগত দূরত্ব ঘুচাতে এই সেবাটি অনন্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছে স্কাইপ। এভাবে ক্রমেই বিশ্বব্যাপী সব মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম হাতিয়ার হয়ে উঠবে এই সেবা, তেমনটিও আশাবাদ মাইক্রোসফটের। এই অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/xiwsjf  ঠিকানা থেকে।
more »

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ

গত ১৭ তারিখ ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার পর এবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে সরকার। বিটিআরসি ও টেলিকম অপারেটর সূত্রগুলো জানিয়েছে, ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বেলা দুইটা ৫৯ মিনিটে বিটিআরসির কাছ থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়েছে।
আরেক মুঠোফোন কোম্পানি রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার যেকোনো সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হয়। সে অনুসারে ব্যবস্থা নিতে হয়।’

এর আগে গত শনিবার রাতে বিটিআরসির পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা সব মুঠোফোন অপারেটর ও আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠান। প্রথমে রোববার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেবা দুটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সেবা বন্ধ রাখার কথা বলা হলেও ভাইবার বা ট্যাঙ্গো চালু হয়নি। পরে সোমবার দুপুরে ভাইবার-ট্যাঙ্গো বন্ধের সময়সীমা বাড়ানো এবং নতুন করে আরও তিনটি সেবা বন্ধের জন্য নির্দেশনা দেয়।

বিটিআরসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, বিনা খরচে কথা বলা এবং নিজেদের অবস্থান গোপন রেখে কথা বলার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ সারা হচ্ছে ভাইবার ব্যবহার করে। এ ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা দুটি বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় মুঠোফোন কোম্পানি ও আইজিডব্লিউগুলোর কাছে। সে অনুযায়ী শনিবার রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ সময়ে হোয়াটসঅ্যাপ, লাইন ও মাইপিপল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সে কারণে তাদের পক্ষ থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের মেয়াদ আরও বাড়ানো এবং নতুন তিনটি সেবা বন্ধের অনুরোধ আসে। সে পরিপ্রেক্ষিতে বিটিআরসির নতুন নির্দেশনাটি আসে।

বিটিআরসির এ সিদ্ধান্তে বিভিন্ন অনলাইন, ফেসবুকসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বাংলাদেশে ভাইবার বন্ধ হওয়ার এই খবর ইতিমধ্যে এএফপি, দ্য গার্ডিয়ান ও দ্য হিন্দুর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
more »

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতি

আপনার কম্পিউটারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা দূর করার উদ্যোগ নিয়েছে ইনটেল ও ম্যাকাফি। এ বছর থেকেই প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে একটি বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতি ডাউনলোডের জন্য উন্মুক্ত করবে ইনটেল।
বর্তমানে বায়োমেট্রিক অথেনটিকেশনের প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান, কণ্ঠস্বর শনাক্তকরণের মতো প্রযুক্তি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেলের পিসি ক্লায়েন্ট গ্রুপের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কার্ক স্কগেন বলেন, বায়োমেট্রিক প্রযুক্তির ম্যাকাফি সফটওয়্যারে পিসি সুরক্ষার ব্যবস্থা থাকবে। এ বছরের শেষ নাগাদ এই সফটওয়্যার ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে।
২০১১ সালে অ্যান্টি-ভাইরাস নির্মাতা ম্যাকাফিকে কিনে নিয়েছিল মার্কিন চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল।
ইনটেলের স্কগেন জানান, বায়োমেট্রিক এই সফটওয়্যার ব্যবহারের ফলে উইন্ডোজে লগ ইন করা বা ব্যবহার করার পর প্রয়োজনীয় ওয়েবাসাইটে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না।
ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বায়োমেট্রিক পাসওয়ার্ড ব্যবস্থায় পাসওয়ার্ডেরই আর প্রয়োজন পড়বে না। এই পদ্ধতি শুধু নিরাপদই নয়, বরং এটি পাসওয়ার্ড মনে রাখার যন্ত্রণা কমাবে এবং সময় বাঁচাবে।
more »

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

এল নকিয়ার অ্যান্ড্রয়েড ট্যাব

 মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের কাছে বেচে দিয়ে এবার অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেট বাজারে আনল ফিনল্যান্ডের নকিয়া। একে রীতিমতো ‘চমক’ বলছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

১৮ নভেম্বর অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ-নির্ভর এন১ নামের একটি ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটি। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে মাইক্রোসফটের কাছে নকিয়ার মোবাইল ফোন ব্যবসা হস্তান্তর সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। বেশ কিছুদিন ধরেই ভোক্তা পণ্যের বাজারে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছিল নকিয়া। ১৭ নভেম্বর নতুন এক যুগে পা রাখার ঘোষণা দিয়েছিলেন নকিয়ার প্রধান নির্বাহী রাজিব সুরি। ১৮ নভেম্বর একটি রহস্যময় বাক্সের ছবির মাধ্যমে নতুন পণ্য উন্মুক্ত করার ইঙ্গিত দিয়েছিল তাঁর প্রতিষ্ঠান।

মাইক্রোসফট যখন নকিয়ার ব্র্যান্ড নামটিকে বাদ দিয়ে নিজস্ব ব্র্যান্ডিংয়ে মোবাইল ফোন উন্মুক্ত করেছে, তখনই নকিয়া অ্যান্ড্রয়েড-নির্ভর ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে।

এন১ ট্যাবটি আগামী বছরের শুরুতেই চীনের বাজারে বিক্রি শুরু হবে। এরপর অন্যান্য দেশের বাজারে আসবে তা।

নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া ট্যাবটি তারা তৈরি করছে না বরং এই ট্যাবটির জন্য ব্র্যান্ড, নকশা ও সফটওয়্যার থার্ড পার্টির।

তাইওয়ানের ফক্সকন নকিয়ার কাছ থেকে লাইসেন্স কিনেছে।

ফিনল্যান্ডের হেলসিংকিতে স্ল্যাশ প্রযুক্তি সম্মেলনে নকিয়া টেকনোলজিসের পণ্য বিভাগের প্রধান সেবাস্তিয়ান নিসট্রোম গতকাল নতুন পণ্যটির ঘোষণা দেন। তিনি বলেন, ‘নকিয়া-ভক্তদের জন্য দারুণ একটি পণ্য। যাঁরা সঠিক অ্যান্ড্রয়েড ট্যাব খুঁজছেন, নকিয়ার এই ট্যাবটিই হতে পারে তাঁদের জন্য আদর্শ ট্যাব।’
প্রযুক্তি বিশ্লেষকেরা নকিয়ার এই পণ্য ঘোষণাকে ‘চমক’ হিসেবে দেখছেন।

সিসিএস ইনসাইটের প্রধান গবেষক বেন উড বলেন, ‘আমি আশ্চর্য হয়ে ভাবছি নকিয়া কত দ্রুত ভোক্তা বাজারে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তা দেখে। নকিয়াকে যদি তার ব্র্যান্ড নাম দিয়ে কিছু করতেই হয়, তাদের তাড়াতাড়ি করা ছাড়া পথ খোলা ছিল না।’

মাইক্রোসফটও নকিয়া ব্র্যান্ডের উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম-নির্ভর লুমিয়া ২৫২০ ট্যাব বিক্রি করছে। এ ছাড়াও নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোনগুলোও বিক্রি করছে মাইক্রোসফট। ৭২০ কোটি মার্কিন ডলার দিয়ে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনে নেওয়ার সময় ১০ বছরের জন্য নকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করার অনুমতিও পেয়েছে মাইক্রোসফট। কিন্তু ফিনল্যান্ডের নকিয়ার অ্যান্ড্রয়েডচালিত ট্যাব ঘোষণা দেওয়ায় মাইক্রোসফটের পরিকল্পনায় কোনো সমস্যা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

গবেষক উড বলেন, ‘মাইক্রোসফট অবশ্যই হতাশ হবে। এ ছাড়া ভোক্তাদের মধ্যে কিছুই ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারে।’

এ প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ট্যাব ঘোষণাটি নকিয়ার নিজস্ব বিষয়, এর সঙ্গে মাইক্রোসফটের কোনো সংশ্লিষ্টতা নেই।

নকিয়া এন১ ট্যাবে যা আছে
৭.৯ ইঞ্চি মাপের অ্যালুমিনিয়াম কাঠামোর এই ট্যাবটি আইপ্যাড মিনিসদৃশ। অ্যান্ড্রয়েড ললিপপ-চালিত ট্যাবটিতে থাকছে ইনটেল অ্যাটম প্রসেসর ও মাইক্রো এসবি স্লট। এর দাম হবে ২৪৯ মার্কিন ডলার।
more »

ফায়ারফক্স ওএস ও মজিলা কমিউনিটি

ফায়ারফক্স ওএসঃ লিনাক্স কার্নেল ও ফায়ারফক্স Gecko রেন্ডারিং ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি মজিলার মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস। ওয়েবকে উন্মুক্ত রাখার উদ্দেশ্যে এবং সম্পূর্ণ ওপেন সোর্স একটা মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্যে Boot to Gecko (B2G) প্রজেক্ট হাতে নিয়েছিল মজিলা। আর তারই অবদান আজকের এই ফায়ারফক্স ওএস। এই ওএস এর প্রধান ও অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরি ওয়েব টেকনোলজির উপর ভিত্তি করে। এবং যা একে আরও শক্তিশালী ও দ্রুতগতির করেছে। লিনাক্স কার্নেলের উপর Firefox ব্রাউজার ইঞ্জিন বসিয়ে তার উপর UI (User Interface) এর লেয়ার বসানো হয়েছে এবং যার (UI) সম্পূর্ণটাই HTML5, CSS3 ও JavaScript দিয়ে তৈরি।

ফায়ারফক্স ওএস হচ্ছে কমিউনিটি নির্ভর সম্পূর্ণ ভিন্ন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম। HTML5 ভিত্তিক অ্যাপলিকেশন, হার্ডওয়্যার অ্যাকসেসের জন্য Open Web API’s, সিকিউরিটির জন্য রোবাস্ট মডেলের সুবিধা এবং অ্যাপস এর জন্য মার্কেটপ্লেস হচ্ছে ফায়ারফক্স ওএস এর অন্যতম বৈশিষ্ট্য।
বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট, মিডিয়া স্টিকে (টিভি) ব্যবহৃত হচ্ছে ফায়ারফক্স ওএস।
মজিলা কমিউনিটিঃ মজিলা শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজার প্রদানকারী কিংবা ফায়ারফক্স ওএস এর স্রষ্টা হিসাবে দাঁড়িয়ে থাকা কোন প্রতিষ্ঠান নয়। মজিলা একটি কমিউনিটি। মজিলার স্টাফ এবং কন্ট্রিবিউটরদের নিয়ে এই কমিউনিটির বিস্তার। মজিলা কমিউনিটিতে বর্তমানে ৪০ হাজারেও বেশি সক্রিয় কন্ট্রিবিউটর রয়েছে। মজিলার বিভিন্ন পণ্যের ব্যবহারকারী, মজিলার মিশন ও ভিশনে বিশ্বাসী, মজিলার স্টাফ এবং কন্ট্রিবিউটর বা স্বেচ্ছাসেবী সকলেই মজিলা কমিউনিটির সদস্য। কমিউনিটির সদস্যরা ওয়েবের উন্নতিতে এবং মজিলার বিভিন্ন প্রজেক্টে অবদান রাখেন। আজকের এই ফায়ারফক্স ওএস, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, থান্ডারবার্ড সহ মজিলার সকল পণ্যই মজিলা কমিউনিটির অবদান।
মজিলা কমিউনিটির কিছু সাব বা লোকাল কমিউনিটি রয়েছে। বিভিন্ন দেশ বা রাজ্যে মজিলার যে কমিউনিটি রয়েছে সেগুলোই মজিলার সাব/লোকাল কমিউনিটি। যেমন মজিলা বাংলাদেশ কমিউনিটি, মজিলা চায়না, মজিলা ইন্ডিয়া, মজিলা অস্ট্রেলিয়া কমিউনিটি। আর এই লোকাল কমিউনিটি গুলোই একত্রিত হয়ে তৈরি হয়েছে (বিশ্ব) মজিলা কমিউনিটি।


ফায়ারফক্স ওএস এর সাথে মজিলা কমিউনিটির সম্পর্কঃ এতক্ষণে নিশ্চয় অবগত হয়েছেন মজিলা কমিউনিটির অবদান সম্পর্কে। মজিলার অন্যান্য প্রজেক্টের মত ফায়ারফক্স ওএস এও অবদান রেখে চলেছে মজিলা কমিউনিটি। ফায়ারফক্স ওএস এর তৈরি থেকে শুরু করে ওএস এর জন্য অ্যাপ তৈরি, বিভিন্ন ভাষাতে অনুবাদ (লোকালাইজেশন), বাগ ফিক্স করা সহ বিভিন্ন কাজে অবদান রেখে চলেছে কমিউনিটির সদস্যরা। লোকাল কমিউনিটি গুলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফায়ারফক্স ওএস এর গুরুত্ব তুলে ধরছে, ফায়ারফক্স ওএস অ্যাপ ট্রেইনিং এর বিভিন্ন ইভেন্টের মাধ্যমে উৎসাহিত করছে ডেভেলপারদের। এর ফলে একদিকে যেমন মার্কেটপ্লেস সমৃদ্ধ হচ্ছে সেই সঙ্গে নতুন ডেভেলপাররা ফায়ারফক্স ওএস এর অ্যাপ তৈরির বিষয়টি আরও ভালভাবে বুঝতে ও শিখতে পারছেন। ফায়ারফক্স ওএস কে সকলের হাতে তুলে দিতে, সকলের বোঝার সুবিধার্থে লোকাল কমিউনিটির সদস্যরা তাদের মাতৃভাষায় অনুবাদ করছে ফায়ারফক্স ওএস। এভাবে মজিলা কমিউনিটি ফায়ারফক্স ওএস এ অবদান রেখে যাচ্ছে।
more »

অ্যাপল ওয়াচ অ্যাপের জন্য ওয়াচকিট

সফটওয়্যার ডেভেলপারদের জন্য নতুন টুলকিট উন্মুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। যার মাধ্যমে অ্যাপল ওয়াচের জন্য নতুন অ্যাপ বানানো হবে।

ওয়াচকিট নামের এই টুলটি স্মার্টওয়াচের সাথে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারের নতুন উপায়। অ্যাপলের মার্কেটিং প্রধান ফিলিপ চিলার বলেন, 'ওয়াচকিট' নতুন অভিজ্ঞতা তৈরিতে আইওএস ডেভলোপার কমিউনিটিকে সাহায্য করবে।

উল্লেখ্য, আগামি বছর শুরুর দিকে ৩৪৯ ডলারে পাওয়া যাবে টুলকিটটি।
more »

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে মোবাইল সিম ক্রয়ে

মোবাইল ফোনের মাধ্যমে যেসব কার্যক্রম সন্দেহজনক, তা ঠেকাতে মোবাইল অপারেটরদের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) তথ্য সরবরাহ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা, চাঁদাবাজি, সন্ত্রাস, হুমকি এবং জঙ্গিবাদ’ সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দিন আহমদ। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খবর দৈনিক বর্তমানের।

বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘আমরা জোর দিচ্ছি যে, যারা নতুন সিম নেবেন, তাদের পরিচয় আমাদের জানতে হবে। পরিচয়পত্র এবং সঠিক পরিচয় জানা ছাড়া কোনো সিম কার্ড দেয়া হবে না। এটার জন্য আমরা ন্যাশনাল আইডি (এনআইডি) ও বিটিআরসির সঙ্গে যে বিষয় রয়েছে তাও গুরুত্ব দেব। এ কাজের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমদকে প্রধান করে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।’

ড. কামাল উদ্দিন জানান, ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা, চাঁদাবাজি, হুমকি বন্ধ করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইলের মাধ্যমে প্রতারণা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কীভাবে ঠেকানো যায় তার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রধান করে সব স্টেকহোল্ডারকে নিয়ে একটি সভা করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ মিটিং করেছি।’ তিনি জানান, আগামী বৃহস্পতিবার সাব কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। কমিটি এ সংক্রান্ত অগ্রগতি কার্যক্রম তৈরি করে আগামী ২ ডিসেম্বর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করবে। আশা করছি, এ কমিটির কার্যক্রমের ফলে আমরা বাংলাদেশের মোবাইল সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে পারব। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে— মোবাইল ফোনের মাধ্যমে যত রকমের হুমকি এবং চাঁদাবাজি যা কিছু হচ্ছে তা বন্ধ করার।

জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়ার বিষয়ে কামাল জানান, মোবাইল সিম কার্ড কোম্পানি গ্রাহকের পরিচয় জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করবে। কর্তৃপক্ষ গ্রাহক তথ্য সঠিক মনে করলে তাকে সিম ক্রয়ের অনুমতি দেবে। তবে সিম কোম্পানিকে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ দেয়া হবে না। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশের (এমটব) সেক্রেটারি জেনারেল টিআইএম নূরুল কবির জানান, বৈঠকে সিম কার্ড বিক্রি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। যাতে কোনো ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম করতে না পারেন। এর জন্য আমরা জাতীয় পরিচয়পত্রের তথ্য চেয়েছি। এ সম্পর্কে এনআইডি মহাপরিচালক সভায় জানিয়েছেন, এতে অন্যদের পক্ষ থেকে কোন বাধা নেই। সকলের সহযোগিতা থাকলে এ উদ্যোগ সফল হবে।
more »

যখন ছবি, তখনই প্রিন্ট

ফ্রান্সের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে সম্পূর্ণ ভিন্ন ধরণের একটি স্মার্টফোন কেসিং। এই কেসিং ফোনে সেলফি তোলার কিছু সময়ের মধ্যেই সেটি প্রিন্ট করে দিতে পারে।

সম্প্রতি বিল্ট-ইন প্রিন্টার যুক্ত কেসিংটি প্রদর্শন করে Prynt নামক এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাত্র ৫০ সেকেন্ড সময়ের মধ্যে কেসিংটি একটি ছবি প্রিন্ট করে দিতে সক্ষম। তবে খুব শীঘ্রই ৩০ সেকেন্ডে প্রিন্ট করা যাবে, এমন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এতে। বর্তমানে এই কেসিং কাম প্রিন্টারে একটি মাত্র ছবি প্রিন্ট করার কাগজ রাখা গেলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীঘ্রই আরও বেশি কাগজ রাখার ব্যবস্থা যুক্ত করা হবে।

এই কেসিংটি ব্লুটুথের সাহায্যে ফোনের সাথে সংযুক্ত থাকবে। আগামী বছরের শুরুতে এটি বাজারে আসতে পারে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ ডলার।
more »

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

উৎক্ষেপণের পর বিধ্বস্ত নাসার রকেট

উৎক্ষেপণের কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে নাসার একটি রকেট। 'অ্যান্টারেস' নামক রকেটটি বিভিন্ন রসদ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস'র উদ্দেশ্যে যাত্রা করেছিল।

নাসার পক্ষ থেকে জানানো হয়, এতে কোন যাত্রী ছিল না। রকেটটিতে সিগনাস নামক একটি মহাকাশযান ছিল। এছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ এবং গবেষণা সামগ্রীও ছিল এতে যা মহাকাশ স্টেশনের ক্রুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কি কারণে এটি বিধ্বস্ত হল, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

নাসার স্পেস শাটল কর্মসূচী বন্ধ হয়ে যাওয়ার পর আইএসএস এ বিভিন্ন পণ্য পৌঁছানোর জন্য দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া করা স্পেস শাটল ব্যবহার করছে নাসা। এর মধ্যে অন্যতম হল অরবিটাল সায়েন্স কর্পোরেশন। প্রতিষ্ঠানটি নাসার সাথে ১৯০ কোটি ডলারের একটি চুক্তিও করেছে। বিধ্বস্ত হওয়া শাটলটিও এই প্রতিষ্ঠানের ছিল। এর আগে আরও দুটি শাটল সফলভাবেই উৎক্ষেপণ করে প্রতিষ্ঠানটি।
more »

মোবাইল গ্রাহকদের স্বার্থে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি

মোবাইল গ্রাহকদের স্বার্থে এবার নীতিমালা করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই নীতিমালা হলে বিভিন্ন অপারেটর অফারসহ এসএমএস ও ফোন কল করতে পারবে না। গ্রাহকরাও এসব অনাকাঙ্ক্ষিত এসএমএস ও কল থেকে মুক্তি পাবেন। এসব এসএমএস ও ফোন কল করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাদের পাঠানো অফার এসএমএস কার্যকর করতে গিয়ে গ্রাহকরা টাকাই দিয়ে যাচ্ছেন- অথচ অফারের কোন সুবিধাই পাচ্ছেন না। দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। বিভিন্ন কোম্পানি মোবাইল অপারেটরদের টাকা দিয়ে তাদের বিজ্ঞাপনও প্রচার করছে। সময়-অসময়ে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আবাসন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, নিত্যব্যবহার্য সামগ্রী, অটোমোবাইল, ভ্রমণ বিষয়ে ফোন কল বা এসএমএস পাঠানো হচ্ছে। এসব এসএমএস গ্রাহকদের বিরক্তির কারণ। মোবাইল রিংটন ডাউনলোড করার ২২২২, ৪৮৪৮, আরও কিছু নম্বর থেকে ফোন করা হয়। এসব কল ধরলেই ফোন কলের মতোই টাকা কেটে নিচ্ছে অপারেটররা।

সূত্র জানিয়েছে, গ্রাহকদের এসব থেকে মুক্তি দিতে ‘কোন বিরক্তি না’ এই নামে বিটিআরসি নীতিমালা করতে যাচ্ছে। টেলিমার্কেটিং কোম্পানির বিজ্ঞাপন বা প্রমোশনাল এসএমএস বা অনাকাক্সিক্ষত ফোন কল থেকে মোবাইল ফোন গ্রাহকরা রক্ষা পাবে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে গ্রাহকরা এ সেবা পাবেন। একটি ‘শর্ট কোড’ দিয়ে এই সেবা সুবিধা পাওয়া যাবে। এ ধরনের এসএমএস বা ফোন কল পুরোপুরি ব্লক না করেও বিভিন্ন বিভাগ অনুযায়ী ব্লক করে দেয়ার সুযোগ রাখা হবে নীতিমালায়। এ জন্য গ্রাহকদের কোন ফি দিতে হবে না। সেবা নেয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তা কার্যকর করার বিধানও রাখা হচ্ছে নীতিমালায়।

খসড়া এ নীতিমালায় উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন অপারেটরদের কোন সেবা সংস্কার বা বন্ধ রাখতে হলে গ্রাহকদের আগে থেকেই জানাতে হবে এসএমএস, ফোন বা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে। মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। গ্রাহকদের অনুমতি ছাড়া কাউকে গ্রাহক তথ্য দিতে পারবে না। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারেও গ্রাহকের স্বার্থ রক্ষা করতে হবে অপারেটরদের। শিশুরা যাতে ইন্টারনেটের অপব্যবহার করতে না পারে সে ধরনের ব্যবস্থা অপারেটরদের তৈরি করতে হবে যা অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের যে কোন ধরনের ভাইরাস থেকে মুক্ত রাখতেও উদ্যোগ নিতে হবে অপারেটরদের। ৬ মাসের বিল ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা যেন জানতে পারে সে ব্যবস্থাও করতে হবে অপারেটরদের।

এ নীতিমালা জারির পর ৯০ দিনের মধ্যে বিটিআরসি কার্যালয়ে একটি অভিযোগ কেন্দ্র খোলা হবে, যেখানে গ্রাহকরা অপারেটরদের সেবায় সন্তুষ্ট না হলে অভিযোগ জানাতে পারবেন। এই নীতিমালা বিষয়ে মোবাইল অপারেটরদের সংগঠন এ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ জানিয়েছে, অপারেটররা গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সব সময় তৎপর থেকে কার্যকর ভূমিকা রাখছে। নতুন কোন নীতিমালা চূড়ান্ত করার আগে অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অপারেটরদের বৈঠকে বসা উচিত। নীতিমালার ভালমন্দ দিক বিবেচনা করে তা চূড়ান্ত করলে তবেই তা গ্রাহকদের জন্য বেশি কার্যকর হবে। টেলিকম বিশেষজ্ঞরা নীতিমালা প্রণয়ন করলেই হবে না। নীতিমালাটি প্রণয়ন হচ্ছে কিনা তা কঠোর নজরদারি রাখতে হবে। যদি তা না করা হয় তাহলে গ্রাহকদের জন্য এ নীতিমালা কোন কাজে লাগবে না। বিশ্বের মোবাইল ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশ দশম স্থানে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। দিন যত যাচ্ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ততই বাড়ছে।
এদিকে, ‘ডেভেলপমেন্ট অব স্টাটিজ এ্যান্ড অপারেশনাল প্রডিউসার্স ফর ইমপ্লিমেন্টিং বেসড এ্যাপ্রোচ উইথ সেক্সুয়াল এ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস (এসআরএইচআর) এবং এইচআইভি ইস্যু লিংআপ বাংলাদেশ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে ৭ দশমিক ১ বিলিয়ন মানুষের বসবাস। এর মধ্যে ৬ দশমিক ৮ বিলিয়ন মানুষই মোবাইল ব্যবহার করেন। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি। ১৯৯৩ সাল থেকে দেশে মোবাইল ফোনের প্রচলন ঘটে। ২০ বছরের ব্যবধানে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা বেড়ে ১২ কোটি হয়েছে। ২০১১ সালে দেশের সব উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক পৌঁছে যায়। ২০১৪ সালে মোবাইল ফোনের বিপ্লব ঘটে। মোবাইল ফোনের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও বেড়ে চলেছে। বর্তমানে দেশে ৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন-ফেসবুক ব্যবহার করেন এক কোটি মানুষ। ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে শতকরা ৯৬ ভাগ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। ৮০ ভাগ কৃষক মোবাইল ফোনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করেন।
বিটিআরসি জানিয়েছে, দেশে মোবাইল ফোনের যুগান্তকারী বিপ্লব ঘটেছে। যতটা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি গ্রাহক সৃষ্টি হয়েছে। এখন টেলিযোগাযোগ ব্যবস্থা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চলে গেছে। এতে মানুষ তার চাহিদার অনেক কিছুই ঘরে বসেই পূরণ করতে পারছেন। এখন ইন্টারনেট গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ইন্টারনেটের ব্যবহার গ্রাম পর্যায়ে চলে গেলে শহরের সঙ্গে গ্রামের ব্যবধান কমে আসবে।
more »

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম অবস্থানে হুয়াওয়ে


বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম অবস্থানে হুয়াওয়ে সম্প্রতি ইন্ট্রাব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী তথ্য পাওয়া গেছে প্রথমবারের মতো হুয়াওয়ে অ্যাপল, গুগল কোকাকোলার মতো শক্তিশালী ব্র্যান্ডের সাথে গণ্য হলো একইসাথে হুয়াওয়ে প্রথম চীনা কোম্পানি হিসেবে  তালিকায় স্থান পেল
ইন্ট্রাব্র্যান্ড টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারীদের মধ্যে হুয়াওয়েকে প্রথম সারিতে স্থান দেয়ার পাশাপাশি এর এন্টারপ্রাইজ ভোক্তাদের সেবা দানের বিষয়টিও প্রশংসা করেছে। এক বিবৃতিতে ইন্ট্রাব্র্যান্ড জানায়, মোবাইল ফোন থেকে ক্যারিয়ার-গ্রেড নেটওয়ার্ক- আইটি মার্কেটের সব মূল ক্ষেত্রে নেতৃত্বে থাকতে হুয়াওয়ে দৃঢ়প্রতিজ্ঞ
শুধু টেলিকম অপারেটর না হয়ে ব্যবসা এবং ভোক্তাদের কাছে সেবা প্রদানের কারণে হুয়াওয়ে তিন বছর আগে প্রথম মার্কেটিং ক্যাম্পেইন শুরু করে। বর্তমানে হুয়াওয়ে স্যামসাং এবং অ্যাপলের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি।
হুয়াওয়ের এন্টারপ্রাইজ গ্রুপ আইটি ইন্ডাস্ট্রিতে একটি উঠতি প্রতিদ্বন্দ্বী এবং এটি শিা, ব্যাংকিং, রিটেইল এনার্জি ইত্যাদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিডিওকনফারেন্স, কাউড, স্টোরেজ, নেটওয়ার্কিং এবং সিকিউরিটি ইত্যাদি সেবা প্রদান করে থাকে।
ইন্ট্রাব্যান্ডের চিফ এক্সিকিউটিভ জ্যাজ ফ্র্যা¤পটন বলেন, হুয়াওয়ের দ্রুত বৃদ্ধি এবং এর ব্র্যান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর তালিকায় স্থান পেয়েছে
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger