Latest Posts
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

ফেসবুকে ২.১ কোটি রুপীর চাকরির অফার পেলো আস্থা আগারওয়াল

আস্থা আগারওয়াল ২০০৯ সালে যখন ফেসবুক ব্যবহার শুরু করেন তখন তিনি ভাবতেই পারেননি কোন একদিন এই ফেসবুক তাদের সবচাইতে বড় বেতনের চাকরির অফারটি তাকেই দিবে। আগারওয়াল ইন্ডিয়ান ইনিষ্টিটিউট অফ টেকনোলজির(আইআইটি) একজন ছাত্রী হয়ে ফেইসবুক থেকে ইন্টার্ণী শেষ করেন গত জুলাই মাসে। আর ইন্টার্নী শেষে পেয়ে যান ফেসবুকে চাকরির অফারও। ফেসবুক তাকে বছরে ২.১ কোটি রুপীর চাকরির অফার দিয়েছে। আগামী বছরের অক্টোবরে আইআইটি থেকে স্নাতক শেষে ফেসবুকে যোগ দেয়ার কথা রয়েছে অাস্থা আগারওয়ালের।

আগারওয়াল ২০১১ সালে আইআইটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং বোন আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন।

আস্থার বাবা অশোক আগারওয়াল বলেন, আস্থা বেতন নিয়ে খুব বেশী উত্তেজিত না হলেও ফেইসবুকে কাজ করা নিয়ে সে খুবই উত্তেজিত। এরই মধ্যে সে গুগল থেকে চাকরির অফার পেলেও তা নাকচ করে দিয়েছে।

গুগলের অফার নাকচ করার কারন সম্পর্কে আস্থা বলেন, ফেসবুকে গুগলের চাইতে অনেক কম লোক কাজ করে সেজন্য ফেসবুকে কর্মরত লোকদের সাথে খুব সহজেই মেশা যায়।

ফেনবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে তিনি বলেন, আমার ইন্টার্নী অবস্থায় তার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি তবে সম্প্রতি তার পোশাক সম্পর্কিত খবরটিতে আমি খুবই অবাক হয়েছি। সেটি হচ্ছে, তিনি প্রতিদিন একই পোশাক পরেন কারন তিনি পোশাক পছন্দের জন্য সময় নষ্ট করেন না।

আস্তা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেন্ট শাভির স্কুল থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
more »

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

ফেসবুকে প্রসূন আজাদের ক্ষুব্ধতা প্রকাশ

জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ সম্প্রতি তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন। আর এই স্ট্যাটাসেই যেন নরেচরে বসল ভক্তরা। এই স্ট্যাটাসে প্রসূনের নানা ভাবে বঞ্চিত হবার কথাই উঠে এসেছে। তবে কি ছিল সেই স্ট্যাটাসে? চলুন জেনে নিই।

মঙ্গলবার মধ্য রাত ৩ টার দিকে প্রসূন তার ফেসবুকে লিখেন,
    আর কোনো নিউজ করে কিছু হবে না। সকল সাংবাদিক আমার জন্য যথেষ্ট সাহায্য করেছেন কিন্তু তারা নিশ্চয়ই হাতাহাতি করে আমার পারিশ্রমিক এনে দেবেন না। ধন্যবাদ সকল সংবাদ মাধ্যমগুলোকে। প্রচুর নিউজ হচ্ছে,হবে। কিন্তু শেষমেষ এটাও একটি বড় দাবার চাল। আমি একটি পয়সাও পাব না। কারন নেগেটিভ পাবলিসিটি করে একটা আওয়াজ তুলতে চেয়েছেন কাজী মারুফ যেনো সর্বনাশা ইয়াবা সিনেমার প্রচার হয়। উনার আত্নসম্মান এবং ব্যক্তিত্ববোধ নিয়ে আমার সন্দেহ নেই। যদি তা না হত এতদিনে উনি আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দিতেন। যথেষ্ট বিচার জ্ঞান থাকার পরো উনি এটাই করছেন। আমি খোলা চিঠিতে আপনাকে বলতে চাই আমি অভিনয় করার সময় কিন্তু অভিনয় কম কম করিনাই মারুফ। এই ইন্ড্রাস্টিতে থাকতে হলে যদি স্টেন্ডবাজি করে স্টার হতে হয় তাহলে গুন্ডা মাস্তান হউয়া উচিত ছিল আমার। আমার প্রথম আফসোস "কেন যে আমার বাবা মা সরকারি কর্মকর্তা হয়ে আমাকে অভিনয় শিল্পী করে তুলছে"। তার থেকেও বড় আফসোস কাজী হায়াতের মত যে আমার কেন একটা বাবা নাই, দেখতেন সিনেমাকে স্টেন্ডবাজী ছাড়া কোথায় নিয়ে যেতাম। সেল্যুট আপনাদের এসব সিনেমার পলিটিক্সকে। ভাগ্য ভালো দেশ চালানোর দায়িত্ব আপনাদের হাতে নাই। নইলেত এই স্টেটাস লেখার পর রাস্তায় আমার লাশ পড়ে থাকত। কারন কাজী মারুফ আপনি ব্যক্তি মানুষটা যতটা ভালো আপনার ফিল্ম পলিটিক্স ততটাই জঘন্য।

প্রসঙ্গত অনেক চড়াই-উতরাইয়ের পর অবশেষে গত ১৪ নভেম্বর মুক্তি পায় প্রসূন আজাদের প্রথম চলচ্চিত্র ‘সর্বনাশা ইয়াবা’। তবে চলচ্চিত্র ভাগ্যটি হয়তো প্রসন্ন নয় প্রসূন আজাদের। প্রথম সিনেমাতেই নানাভাবে বঞ্চিত হতে হয়েছে এই তারকাকে। সিনেমার ডাবিংয়ে তার কণ্ঠের পরিবর্তে অন্য কণ্ঠ ব্যবহার করাসহ ডাবিংয়ের অজুহাতেই তাকে পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হয় এই তারকাকে।
more »

৫০ কোটি ছাড়িয়েছে ম্যাসেঞ্জার ব্যবহারকারী

বিশ্বজুড়ে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার এক খবরে বিবিসি জানিয়েছে, গত এপ্রিলের পর থেকে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

যদিও ওই সময়ে এ অ্যাপ ডাউনলোডে ইউজারদের জোরাজুরি করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল এই অনলাইন জায়ান্ট।

এক ব্লগ পোস্টে ফেসবুকের প্রোডাকশন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক পিটার মার্টিনাজ্জি বলেন, শুরু থেকেই ম্যাসেঞ্জার যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণের জন্য এ ধরনের সহজতর মাধ্যমে ব্যবহারের সুযোগ দিতে পারে আমরাও আনন্দিত।

তিনি আরও জানান, প্রতি দুই সপ্তাহে এ অ্যাপ নিয়মিত আপডেট করার কারণে দিনদিন এটি আরও উন্নত হয়ে উঠছে।

প্রসঙ্গত, ২০১১ সালের প্রথমবারের মতো ম্যাসেঞ্জার বাজারে ছাড়ে ফেসবুক। গত এপ্রিলে ভিডিও পাঠানো, ফ্রি কল এবং চ্যাট করাসহ অন্যান্য সুবিধার জন্য ব্যবহারকারীদের এ অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করে দেয় ফেসবুক।
more »

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

ফেসবুকের পেশাজীবী সংস্করণ আসছে

এবার কর্মস্থলে ব্যবহারের জন্য চালু হচ্ছে ফেসবুকের নতুন সংস্করণ। ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামের এই সংস্করণ অনেকটা লিংকড ইনের আদলে তৈরি করা হবে বলে জানা গেছে।

নতুন এই সংস্করণে থাকবে সহকর্মীদের সাথে যোগাযোগের ব্যবস্থা, অন্য প্রতিষ্ঠানে কর্মরতদের সাথে যোগাযোগ রক্ষা প্রভৃতি সুবিধা। ফেসবুক মনে করছে, এর মাধ্যমে একজন পেশাজীবী তাঁর কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে পারবেন।

তবে কবে নাগাদ এই সংস্করণটি চালু হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি। যদিও ফিনান্সিয়াল টাইমস ফেসবুকের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নতুন সংস্করনের ওয়েবসাইট তৈরির কাজ গোপনে এগিয়ে নিচ্ছে ফেসবুক। মূলত লিংকড ইনের সাথে প্রতিযোগিতা করতেই এই সংস্করণ চালু করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

সাম্প্রতিক সময়ে ফেসবুককে ঘিরে নানা ধরণের পরিকল্পনা করছেন মার্ক জাকারবার্গ। সম্প্রতি ফেসবুকে চালু হয়েছে বন্ধুকে ধন্যবাদ জানানোর জন্য 'থ্যাংকস' নামক একটি ফিচার এবং একই সাথে 'প্লেসেস' নামে একটি ডিরেক্টরি সেবা।
more »

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

ফেসবুকে মুশফিকের ভিডিও বার্তা

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের অফিসিয়াল ফেসবুক পেইজের লাইক সংখ্যা ২০ লাখের মাইলফলক স্পর্শ করেছে তাঁর এই পেইজে সংবাদ লেখা পর্যন্ত (বিকাল পাঁচটা ১০ মিনিট) ২০ লাখ ১৫ হাজার ৬শ৩২ জন ভক্ত লাইক দিয়েছেন
সম্প্রতি তিনি এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ৪৮ সেকেন্ডের এই ভিডিও বার্তা ১৫ অক্টোবর তিনি ফেসবুক পেইজে প্রকাশ করেন।
এই ভিডিও বার্তায় মুশফিকুর রহিম বলেন, হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। শত ব্যস্ততার মাঝেও আমি তোমাদের মেসেজ আর কমেন্ট পড়ি এবং অনেক উৎসাহিত হই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য

টেস্ট দলের অধিনায়ক বলেন, আরও মেসেজ কমেন্ট পাঠাতে চাইলে তোমরা www.facebook.com/MushfiqurOfficial এই পেইজে পাঠাতে পারো

ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন করে মুশফিকুর রহিম বলেন, দুই মিলিয়ন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের সমর্থন থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা এখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আশা করব তোমাদের সমর্থনটা আরো বেশি বেশি থাকবে। কারণ তোমাদের সমর্থনটাই আমাদের অনেক বেশি উৎসাহিত করে। সবাইকে ধন্যবাদ এবং আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের দলের সাথে থাকবে

Message from Mushfiqur for the fans!

 

more »

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

স্যামসাং তৈরি করতে যাচ্ছে ফেসবুক ফোন


ফেসবুক ফোন তৈরি করতে যাচ্ছে স্যামসাং, এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে কোরিয়ার একটি সংবাদমাধ্যম আর এই বিষয়ে দুটি প্রতিষ্ঠান শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বলেও জানান হয়েছে প্রতিবেদনে
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দক্ষিন কোরিয়ার সিউলে অবস্থিত স্যামসাংয়ের প্রধান কার্যালয়ে স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের সাথে দেখা করেছেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জং কুন শিন। তিনি একইসাথে প্রতিষ্ঠানটির আইটি এবং মোবাইল কমিউনিকেশন বিভাগের প্রধান।
কোরিয়া টাইমসকে এই সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে কোরিয়া টাইমস জানিয়েছে, যেহেতু ফেসবুক সামাজিক যোগাযোগ নির্ভর একটি ইকোসিস্টেম তৈরি করতে আগ্রহী, তাই প্রতিষ্ঠানটি একটি বিশ্বস্ত হার্ডওয়্যার প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করতে চাইছে, আর এক্ষেত্রে স্যামসাং সঠিক প্রতিষ্ঠান।
সেখানে আরও বলা হয়, বৈঠকে আরও উপস্থিত ছিল সিলিকন ভ্যালিতে অবস্থিত স্যামসাং ওপেন ইনোভেশন সেন্টারের কিছু প্রতিনিধি। তাঁরা সেখানে ভবিষ্যতের কিছু চ্যালেঞ্জিং পণ্যের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
উল্লেখ্য যে, ফেসবুকের প্রথম ফোনটি বাজারে এনেছিল এইচটিসি। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে ইতোমধ্যেই স্যামসাংয়ের সাথে কাজ করেছে ফেসবুক
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger