Latest Posts
চাকরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চাকরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

ফেসবুকে ২.১ কোটি রুপীর চাকরির অফার পেলো আস্থা আগারওয়াল

আস্থা আগারওয়াল ২০০৯ সালে যখন ফেসবুক ব্যবহার শুরু করেন তখন তিনি ভাবতেই পারেননি কোন একদিন এই ফেসবুক তাদের সবচাইতে বড় বেতনের চাকরির অফারটি তাকেই দিবে। আগারওয়াল ইন্ডিয়ান ইনিষ্টিটিউট অফ টেকনোলজির(আইআইটি) একজন ছাত্রী হয়ে ফেইসবুক থেকে ইন্টার্ণী শেষ করেন গত জুলাই মাসে। আর ইন্টার্নী শেষে পেয়ে যান ফেসবুকে চাকরির অফারও। ফেসবুক তাকে বছরে ২.১ কোটি রুপীর চাকরির অফার দিয়েছে। আগামী বছরের অক্টোবরে আইআইটি থেকে স্নাতক শেষে ফেসবুকে যোগ দেয়ার কথা রয়েছে অাস্থা আগারওয়ালের।

আগারওয়াল ২০১১ সালে আইআইটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং বোন আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন।

আস্থার বাবা অশোক আগারওয়াল বলেন, আস্থা বেতন নিয়ে খুব বেশী উত্তেজিত না হলেও ফেইসবুকে কাজ করা নিয়ে সে খুবই উত্তেজিত। এরই মধ্যে সে গুগল থেকে চাকরির অফার পেলেও তা নাকচ করে দিয়েছে।

গুগলের অফার নাকচ করার কারন সম্পর্কে আস্থা বলেন, ফেসবুকে গুগলের চাইতে অনেক কম লোক কাজ করে সেজন্য ফেসবুকে কর্মরত লোকদের সাথে খুব সহজেই মেশা যায়।

ফেনবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে তিনি বলেন, আমার ইন্টার্নী অবস্থায় তার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি তবে সম্প্রতি তার পোশাক সম্পর্কিত খবরটিতে আমি খুবই অবাক হয়েছি। সেটি হচ্ছে, তিনি প্রতিদিন একই পোশাক পরেন কারন তিনি পোশাক পছন্দের জন্য সময় নষ্ট করেন না।

আস্তা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেন্ট শাভির স্কুল থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
more »

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

বিডিজবস এখন বাংলায়

দেশের জনপ্রিয় অনলাইন জব পোর্টাল বিডিজবস এখন বাংলায়। ফলে ইংরেজীর পাশাপাশি পোর্টালটিতে বাংলাতেও চাকরির বিজ্ঞাপন দেখা যাবে। সেইসাথে পোর্টালটিকে মোবাইল সংস্করণসহ সকল ডিভাইসে দেখার উপযোগি করা হয়েছে।

সোমবার বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব সেবা চালুর বিষয়ে জানান বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর।

তিনি বলেন, ১৪ বছর আগে চালু হওয়া এই পোর্টালটিতে এখন রয়েছে ১০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে ২৫০ থেকে ৩০০টি চাকরির বিজ্ঞাপন চাকরিদাতারা সরাসরি পোস্ট করেন। তবে বেসরকারিভাবে ৯৫ শতাংশ চাকরির বিজ্ঞাপন অনলাইনে থাকলেও সরাকারিভাবে এই সংখ্যা ৩০ শতাংশেরও কম।'

এছাড়া গত এক যুগে বিডিজবসের বিভিন্ন সেবা ব্যবহার করে ৫ লাখেরও বেশি চাকরিপ্রার্থী চাকরি পেয়েছেন। বর্তমানে পোর্টালে ১০ লাখ সিভি রয়েছে বলে জানান ফাহিম।

সম্মেলনে পোর্টালটির বাংলা ফিচারের বিভিন্ন দিক তুলে ধরেন বিডিজবসের সিটিও কাজী লতিফুর রহমান। তিনি জানান, বাংলার পাশাপাশি পোর্টালটিতে নতুন ক্ষেত্র ও বিভাগ যুক্ত করা হয়েছে। বর্তমানে ২৬টি কর্মক্ষেত্রে জেলা ও বিভাগভিত্তিক পৃথক চাকরির তালিকা রয়েছে।

লতিফুর বলেন, 'এখন থেকে পোর্টালে নতুন কতগুলো সিভি আছে এবং তা কতজন চাকরিদাতা দেখেছেন ও নিয়োগদাতার সংখ্যা কত তাও তাও জানতে পারবেন ভিজিটররা।'

অন্যান্যদের মধ্যে সম্মেলনে বিডিজবসের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger