শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

নারী উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার গড়ার উদ্যোগ

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪ - by Shah Alam 0

তৃণমূল পর্যায়ে নারী ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা গড়ে তুলতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন, এটুআই ও বিডব্লিউআইটি। সম্প্রতি তথ্যপ্রযুক্তিতে নারীর সম্পৃক্ততা আরও বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করার জন্য এসএমই ফাউন্ডেশন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং প্রযুক্তি খাতের নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি একটি চুক্তিও সই করেছে সংগঠনগুলো।

১০ ডিসেম্বর ২০১৪ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিডব্লিউআইটির প্রেসিডেন্ট লুনা সামসুদ্দোহা।

এসএমই ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে নারীদের একটি বড় অংশ আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ভূমিকা অনন্য। তৃণমূল পর্যায়ে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিতে পারলে নারীদের আরও আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব।

এসএমই ফাউন্ডেশন আরও জানিয়েছে, নারীদের ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা তৈরি বিষয়ে প্রশিক্ষণ দিতে এসএমই ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন, পৌর ও সিটি ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে বেসিক কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এসএসসি পাস করা নারী, বিশেষ করে গ্রামীণ জনপদের নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ জন নারীকে গ্রাফিকস ডিজাইন, ডেটা এন্ট্রি, অ্যাকাউন্টিং বা বুকিং কিপিং বিষয়ে এক মাসমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রায় চার হাজার ফ্রিল্যান্সার গড়ে তোলার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger