Latest Posts

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

তথ্য ব্যবস্থাপনা ও তার প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

সফটওয়ার, তথ্য ব্যবস্থাপনা ও তার প্রয়োগ নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন। স্কিমা (এসকেআইএমএ ২০১৪) নামের এই সম্মেলনে ২৭টি দেশের ১৮৪টি গবেষণাপত্র থেকে ৭৫টি উচ্চমানের গবেষণাপত্র গৃহীত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য এম রিজওয়ান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কিমার কো-চেয়ার চৌধুরী মোফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মেলনের কো-চেয়ার এবং যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের আলমগীর হোসেন এবং আইইইউ বাংলাদেশ বিভাগের চেয়ারম্যান প্রাণ কানাই সাহা।

সফটওয়ার প্রকৌশল, তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান অতিথি।

সম্মেলনে সফটওয়ার প্রকৌশল এবং তথ্য ব্যবস্থাপনাবিষয়ক বিখ্যাত গবেষকেরা তাঁদের ধারণা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। তিন দিনের এই সম্মেলনে বিশেষজ্ঞরা বাংলা কম্পিউটিং, রোবোটিকস, ইমেজ রিকগনিশন, ডাটা মাইনিং, ওয়্যারলেস কমিউনিকেশন প্রভৃতি বিষয়ের ওপর গবেষণাপত্র উপস্থাপন ও তা নিয়ে আলোচনা করেন।

ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক, লেখক, তথ্যপ্রযুক্তিবিদ, ইউআইইউ বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
more »

বিদ্যুৎ চুরি ঠেকাতে স্মার্ট উদ্ভাবন

বিদ্যুৎ চুরি ঠেকাতে একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর তড়িৎকৌশল বিভাগের চার শিক্ষার্থী। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় এটি দ্বিতীয় সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে।

উদ্ভাবক দলের সাথে কথা বলে জানা গিয়েছে, যন্ত্রটিতে থাকছে দুটি অংশ যার একটি থাকবে বিদ্যুৎ মিটারে এবং অপর অংশটি থাকবে মূল লাইনের খুঁটিতে। যেকোনো অবৈধ সংযোগ শনাক্ত করা মাত্রই যন্ত্রটি খুঁটিতে থাকা শনাক্তকারী ডিভাইসের মাধ্যমে সংকেত পাঠাবে নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে সহজেই জানা যাবে কোন খুঁটি থেকে চোরাই সংযোগ নেওয়া হয়েছে।

যন্ত্রটির উদ্ভাবক দলের সদস্য সৈয়দ মুহাম্মদ মাসরুর রহমান জানান," আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ চোরাই সংযোগের মাধ্যমে চুরি হয়ে যায়। এর ফলে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বিদ্যুৎ সমস্যা সমাধানেও বেগ পেতে হচ্ছে এই খাতের সংশ্লিষ্টদের। আমাদের তৈরি যন্ত্রটি এই সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করছি।"

দলের আরেক সদস্য মোঃ জুবায়ের হোসেন জানান," এতে যদি সিম কার্ড ব্যবহার করা যায়, তাহলে মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমেই তাৎক্ষণিকভাবে অবৈধ সংযোগের তথ্য পাওয়া সম্ভব।" দলের অন্য দুই সদস্য মোস্তাক মাহমুদ রনি এবং আবির রায়ও প্রকল্পটি নিয়ে তাঁদের আশাবাদ ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউআইইউ'র স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন এবং প্রকল্পটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. এস এম লুতফুল কবির বলেন," দেশে বিদ্যুৎ চুরি শনাক্ত করতে এটিই প্রথম উদ্ভাবন। এর মাধ্যমে মাত্র হাজারখানেক টাকা ব্যয়ে একটি কার্যকরী ডিভাইস তৈরি করা সম্ভব যার মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ চুরি রোধ করা যাবে। আর এর সুবিধাভোগী হবে এদেশেরই জনগণ।"

তিনি আরও জানান, ইতোমধ্যেই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) পাইলট প্রকল্প আকারে এটি ব্যবহারের প্রাথমিক প্রস্তাব দিয়েছে।
more »

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

‘জাতির জনক’মোবাইল অ্যাপ উন্মুক্ত

মঙ্গলবার ৪৩তম বিজয় দিবসে মোবাইল অ্যাপে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করলো ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোডার ইনফিনিটি বাংলাদেশ। অ্যাপটির নাম দেয়া হয়েছে "Father Of The Nation" (জাতির জনক)।

অ্যাপটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রাথমিক পরিচয় থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলন রাষ্ট্র শাসনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেয়া জ্বালাময়ী ভাষণ ও বঙ্গবন্ধুর বাবা মায়ের সাক্ষাৎকারসহ কিছু দুর্লভ ভিডিও যুক্ত করা হয়েছে অ্যাপটিতে।

পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই ও বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির বাংলা পিডিএফ সংস্করণ ডাউনলোড করা যাবে এই অ্যাপ থেকে।

বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে কোডার ইনফিনিটির ওয়েবসাইট  (www.coderinfinity.com)  এবং গুগল প্লে স্টোর থেকে। অ্যাপটির পরবর্তী সংস্করণ আগামী ১৭ মার্চ সমৃদ্ধ আকারে প্রকাশিত হবে বলে জানিয়েছেন কোডার ইনফিনিটির সিইও-কার্জন কামাল।
more »

মাত্র ৪ ঘণ্টায় পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাবে প্লেন

ব্রিটিশ এরোস্পেস ফার্ম রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড এমন একটি ইঞ্জিন নিয়ে কাজ করছেন যা কিনা একসাথে ৩০০ যাত্রী নিয়ে পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাতে পারবে মাত্র ৪ ঘণ্টায়। শুধু তাই নয়, এই ইঞ্জিন দ্বারা এমন প্লেন তৈরি সম্ভব যা কিনা মহাশূন্যেও যাত্রা করতে পারবে।

এই বিশেষ ইঞ্জিন সিস্টেমকে বলা হয় SABRE। এটি একটি প্রি-কুলার প্রযুক্তির সাহায্যে তৈরি ইঞ্জিন যা ইঞ্জিনের ভেতরে আগত ১০০০ ডিগ্রি সেলসিয়াসের গরম বাতাসকে .০১ সেকেন্ডে ঠাণ্ডা করতে সক্ষম। ফলে প্লেনের ভেতরের অক্সিজেনের পরিমাণ সঠিকভাবে বজায় রাখতে পারে। অর্থাৎ ইঞ্জিনটি বর্তমানের সকল শক্তিশালী ইঞ্জিন হতে অধিক পাওয়ারে চলতে পারবে।

রিঅ্যাকশন ইঞ্জিনস কোম্পানির মতে, সাবরে এমন দুটি প্লেন মডেলে ব্যবহার করা হবে যার একটি হচ্ছে ল্যাপক্যাট এ২ যা ব্রাসেলস থেকে সিডনীতে যাত্রী পরিবহন করতে পারবে মাত্র ২-৪ ঘণ্টার মধ্যে। এছাড়া অল্প খরচে মহাশূন্য যাত্রার জন্য স্কাইলন নামের পাইলটবিহীন স্পেস প্লেনে এই ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও বিশেষভাবে তৈরি এসব প্লেনে থাকবেনা কোন জানালা।

রিঅ্যাকশন ইঞ্জিনস প্রতিষ্ঠানটি সাবরে (SABRE) ইঞ্জিনের একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে ২০১৯ সালে।

more »

ক্যান্সার চিকিৎসায় 3D প্রিন্টিং

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা 3D প্রিন্টিং এর এক নতুন ব্যবহার ডেভলোপড করেছেন। ফলে শরীরে ক্যান্সার অংশের ব্যক্তিগত প্রতিরূপ মডেল বানানোর মাধ্যমে আরো স্পষ্ট করে টিউমার সনাক্ত করা সম্ভব হবে।

নতুন ক্যান্সার চিকিত্সায় রোগীর সিটি স্ক্যানের উপর ভিত্তি করে টিউমার এবং অঙ্গের 3D 'ফ্যনটম' প্রিন্টিং নিয়ে কাজ করে। তরলে ভরা প্লাস্টিকের ছাঁচ বিশেষজ্ঞদের বিস্তারিত রেডিও ফার্মাসিটিউক্যাল প্রবাহ দেখতে সাহায্য করে।

লন্ডনে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের রেডিওআইসোটোপ পদার্থবিদ্যার প্রধান গ্লেন ফ্লাক্স বলেন, সঠিক মডেলিং ভবিষ্যতে ফাইন টিউন ডোজ এবং 3D প্রিন্টিং রুটিন ব্যবহার নিশ্চিত করবে।

উল্লেখ্য, ডেন্টাল ইমপ্লান্ট এবং মুখ এবং দাঁতের রেপ্লিকা তৈরিতে ডেন্টিস্টরা 3D প্রিন্টার ব্যবহার করে থাকে।
more »

নষ্ট মেমরি ঠিক করার উপায়! | IT News 24

নষ্ট মেমরি ঠিক করার উপায়! | IT News 24 more »

২০ ডিসেম্বরে অ্যাপস তৈরির জাতীয় বুটক্যাম্প

ভবিষ্যৎ প্রযুক্তি দুনিয়ায় কিভাবে অবদান রাখা যায় কিংবা কিভাবে কাজে লাগে এমন সব উদ্ভাবনী অ্যাপস তৈরি করা যায় তার পুরো প্রক্রিয়াটিতে দারুন সাহায্য পাওয়া যাবে এমন আয়োজন নিয়ে ২০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বুট ক্যাম্প। অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে মেধাবী তরুনরা করতে পারে দারুন সব উদ্ভাবন। এমন একটি অ্যাপস তৈরির এ উদ্যোগে যুক্ত থাকা তরুনদের এ বুট ক্যাম্পে শেখানো হবে অনেক কিছু। যা বদলে দেবে মেধাবীদের চিন্তাধারা।

বর্তমান প্রযুক্তি সুবিধাগুলো এখন হাতের মুঠোয় চলে এসেছে দারুন সব স্মার্টফোনের কল্যানে। দ্রুতগতির ইন্টারনেট আর হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনেক কাজই এখন সহজেই করতে পারেন যে কেউ। তবে এ জন্য নিজের প্রয়োজনীয় অ্যাপ নির্দিষ্ট অ্যাপ স্টোরে থাকাটা জরুরী। এমন উদ্যোগকে সহায়তা করতেই এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) বাংলাদেশে শুরু করে অ্যাপ তৈরির দারুন এক উদ্যোগ। তরুন প্রজন্মকে সম্পৃক্ত করে ইএটিএল তৈরি করে যাচ্ছে দারুন সব মোবাইল অ্যাপস। এমন প্রতিযোগিতার ধারাবাহিকতায় মেধাবী তরুনরাও যুক্ত হচ্ছে অ্যাপস তৈরির মতো দারুন এ কাজে। ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা’ নামে চলতি বছরও চলছে দারুন এ আয়োজন। ইতিমধ্যে এ প্রতিযোগিতা পা দিয়েছে তিন বছরে এবং তৈরি করে চলছে দারুন সব অ্যাপস।

ইতিমধ্যে এ প্রতিযোগিতার চলতি আসর ভেঙ্গেছে আগের কয়েকটি রেকর্ড। এবারই প্রথম সবচেয়ে বেশি কনসেপ্ট পেপার জমা পড়েছে প্রতিযোগিতায়। আর এসব কনসেপ্ট পেপারের মধ্যে সেরাগুলোকে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে। আর নির্বাচিত এসব অ্যাপস নিয়েই ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় বুট ক্যাম্প। ৫০০ টি দল এবং প্রায় ১৫০০ প্রতিযোগি জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ বুট ক্যাম্পে অংশ নেবে। বিজ্ঞান এবং প্রযুক্তি খাতের সঙ্গে জড়িত সেরা সব বাংলাদেশী ব্যক্তিত্ব এবং প্রতিনিধি যুক্ত থাকবেন এ আয়োজনে। বুটক্যাম্পে তাদেরকে ভিন্ন ভিন্ন সেশনে অ্যাপস ডেভেলপমেন্টের উত্থান ও ভবিষ্যত, ব্যবহারের অভিজ্ঞতা ও ইউজার ইন্টারফেস তৈরি এবং একটি অ্যাপ-এর লাইফ সাইকেল নিয়ে ধারণা দেওয়া হবে। গুগল আন্ড্রয়েড দলের প্রধান গুগলের অংশ হিসেবে এই অ্যাপ ডেভেলপমেন্ট তার অভিজ্ঞতা বর্ণনা করবেন। এছাড়াও তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এ আয়োজনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও প্রযুক্তি প্রতি-মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান।

অংশগ্রহণকারীদের সহায়তা করতে আরো থাকবেন প্রখ্যাত সব ডেভলপার, তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ব্যক্তি, শিক্ষকসহ অনেকে। তাঁরা যেমন প্রতিযোগিদের সাহায্য করবেন দারুন সব উদ্ভাবনে তেমনি শেয়ার করবেন নিজেদের অভিজ্ঞতা। এ বুট ক্যাম্পটি অংশগ্রহণকারীদের অ্যাপ তৈরি এবং ডেভলপমেন্ট কার্যক্রমে যুক্ত হওয়া, ইন্টারফেস ডিজাইনিং এবং সফল হওয়ার দারুন বিষয়গুলোতে সহায়তা করবে। এতে করে প্রতিযোগিরা যে শুধু প্রতিযোগিতায়ই ভালো করবে তা নয়, বরং বাস্তব দুনিয়ায় দারুন সব অ্যাপস তৈরি করতে পারবে। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে ( contest.eatlapps.com ) এই ঠিকানায়।
more »

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

ফেসবুকে ২.১ কোটি রুপীর চাকরির অফার পেলো আস্থা আগারওয়াল

আস্থা আগারওয়াল ২০০৯ সালে যখন ফেসবুক ব্যবহার শুরু করেন তখন তিনি ভাবতেই পারেননি কোন একদিন এই ফেসবুক তাদের সবচাইতে বড় বেতনের চাকরির অফারটি তাকেই দিবে। আগারওয়াল ইন্ডিয়ান ইনিষ্টিটিউট অফ টেকনোলজির(আইআইটি) একজন ছাত্রী হয়ে ফেইসবুক থেকে ইন্টার্ণী শেষ করেন গত জুলাই মাসে। আর ইন্টার্নী শেষে পেয়ে যান ফেসবুকে চাকরির অফারও। ফেসবুক তাকে বছরে ২.১ কোটি রুপীর চাকরির অফার দিয়েছে। আগামী বছরের অক্টোবরে আইআইটি থেকে স্নাতক শেষে ফেসবুকে যোগ দেয়ার কথা রয়েছে অাস্থা আগারওয়ালের।

আগারওয়াল ২০১১ সালে আইআইটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং বোন আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন।

আস্থার বাবা অশোক আগারওয়াল বলেন, আস্থা বেতন নিয়ে খুব বেশী উত্তেজিত না হলেও ফেইসবুকে কাজ করা নিয়ে সে খুবই উত্তেজিত। এরই মধ্যে সে গুগল থেকে চাকরির অফার পেলেও তা নাকচ করে দিয়েছে।

গুগলের অফার নাকচ করার কারন সম্পর্কে আস্থা বলেন, ফেসবুকে গুগলের চাইতে অনেক কম লোক কাজ করে সেজন্য ফেসবুকে কর্মরত লোকদের সাথে খুব সহজেই মেশা যায়।

ফেনবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে তিনি বলেন, আমার ইন্টার্নী অবস্থায় তার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি তবে সম্প্রতি তার পোশাক সম্পর্কিত খবরটিতে আমি খুবই অবাক হয়েছি। সেটি হচ্ছে, তিনি প্রতিদিন একই পোশাক পরেন কারন তিনি পোশাক পছন্দের জন্য সময় নষ্ট করেন না।

আস্তা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেন্ট শাভির স্কুল থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
more »

এবার চালকবিহীন গাড়ির পরীক্ষা

এবার চালকবিহীন গাড়ির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের চারটি স্থানে। পরীক্ষার জন্য নির্বাচিত স্থানগুলো হলো গ্রিনিচ, সাউথ ইস্ট লন্ডন, ব্রিটল এবং কভেন্টি ও মিল্টনের মধ্যবর্তী একটি স্থান। এই পরীক্ষা চালকবিহীন গাড়ির বিকাশে এটি বড় একটি পদক্ষেপ বলে মনে করছেন গবেষকেরা। রাস্তায় যানজট কমাতে চালকবিহীন গাড়ি কতটা ভূমিকা রাখতে পারবে এবং সড়ককে কতটা নিরাপদ করবে—এসব পরীক্ষার মাধ্যমে তা জানা যাবে বলে আশা করা হচ্ছে। গ্রিনিচে চালকবিহীন গাড়িতে এটি চলার সময়ে ওই অঞ্চলের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায় তার ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে। পৃথিবীর নামকরা কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এ পরীক্ষায় অংশ নিচ্ছে। বিবিসি।
more »

ফ্রি-সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আগামীকাল ঢাকায় আসছেন

আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় “মুক্ত প্রযুক্তিভিত্তিক একটি সমাজ” শীর্ষক সেমিনারে যোগ দিতে এই প্রথমবার বাংলাদেশে আসছেন ফ্রি-সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ডক্টর রিচার্ড ম্যাথিউ স্টলম্যান। যিনি সারা বিশ্বে আরএমএস নামেই সর্বাধিক পরিচিত।

মুক্ত প্রযুক্তির লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস (এফওএসএস) বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেমিনারটির আয়োজন করছে। রাজধানীর সোবহানবাগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দুপুর আড়াইটায় অনুষ্ঠেয় সেমিনারটিতে জিএনইউ প্রকল্পের এই জনক প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্ভার সিস্টেম ও পুরো ইন্টারনেট ব্যবস্থা চলছে বিভিন্ন জিএনইউ-লিনাক্স ডিস্ট্রোসমূহ যেমন ডেবিয়ান ,রেডহ্যাট ,উবুন্টু দিয়ে।

ডেস্কটপ কম্পিউটিং এবং অ্যাপস ব্যবহারকারীদের কাছেও উবুন্টু, লিনাক্স মিন্ট,ফেডোরা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। মুক্ত সফটওয়্যারের জনপ্রিয় ওয়েব ব্রাউজারের মধ্যে রয়েছে ফায়ারফক্স, ক্রোমিয়াম। গ্রাফিক্স টুলসগুলোর মধ্যে রয়েছে গিম্প,ইন্কস্কেপ, ব্লেন্ডার। অফিস টুলসগুলো মধ্যে অন্যতম লিব্রে অফিস, ওপেন অফিস। আর এগুলোর প্রতিটি সৃষ্টির পেছনে মূল কারিগরী দিকটি নিশ্চিত করে যে প্রোগ্রাম বা টুলস তা হলো প্রোগ্রাম কম্পাইলার।

বিশ্বের প্রথম এবং এখনো অবধি উন্মুক্ত কম্পাইলার আর টুলস কালেকশানটিই হলো জিএনইউ সি এবং জিএনইউ কম্পাইলার বা জিসিসি। এ সমস্ত সব কিছুর পেছনের মূল কারিগর হিসেবে পুরো বিশ্বের মুক্তসফটওয়্যার-মুক্তপ্রযুক্তি-মুক্তহার্ডওয়্যার আন্দোলন এবং এর জনক ডক্টর রিচার্ড ম্যাথিউ স্টলম্যান।

প্রযুক্তিখাতে বিশেষ অবদানের জন্য তিনি ইন্টারনেট হল অব ফেম এ উপস্থাপিত হয়েছেন। এছাড়া নিজের কাজের স্বীকৃতিস্বরুপ এসিএম এর গ্রেস হপার অ্যাওয়ার্ড, ম্যাকআর্থার ফাউন্ডেশনের ফেলোশীপ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য তাকেদা অ্যাওয়ার্ড সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত হন। মুক্ত প্রযুক্তি বিষয়ে আগ্রহী যে কেউ এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।
more »
PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger